
ভারতের পশ্চিমবঙ্গে রাজনৈতিক পরিবর্তনের আবহে বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির আশপাশের কড়া নিরাপত্তাব্যবস্থায় শিথিলতা আনা হয়েছে। আজ মঙ্গলবার (৫ মে) সকালে দক্ষিণ কলকাতার কালীঘাট এলাকার হরিশ চ্যাটার্জি স্ট্রিটের গলির মুখ থেকে দীর্ঘদিনের ‘সিজার ব্যারিকেড’ সরিয়ে নেওয়া হয়েছে। মমতার বাড়ির এই গলির মুখে এত দিন সাধারণ মানুষের চলাচলে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হতো।
এ বিষয়ে পশ্চিমবঙ্গের আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, এত দিন মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে যাওয়া এই গলিতে প্রবেশ করতে হলে পথচারীদের পরিচয় যাচাই করা হতো। কেন যাচ্ছেন, কার সঙ্গে দেখা করবেন—এসব প্রশ্নের জবাব না দিলে ঢোকার অনুমতি মিলত না। এমনকি স্থানীয় বাসিন্দাদেরও বাড়ি থেকে বের হওয়ার সময় পরিচয়পত্র, বিশেষ করে, আধার কার্ড সঙ্গে রাখতে হতো। নিরাপত্তারক্ষীরা গলির মুখে ব্যারিকেড আড়াআড়িভাবে বসিয়ে রাখতেন এবং কাউকে প্রবেশের আগে তা সরিয়ে আবার বন্ধ করে দিতেন।
তবে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পরপরই এই চিত্র বদলে গেছে। আজ সকালে দেখা যায়, গলির মুখে নিরাপত্তারক্ষী থাকলেও তাঁরা আর কাউকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করছেন না। ব্যারিকেড এক পাশে সরিয়ে রাখা হয়েছে, ফলে সাধারণ মানুষের চলাচল এখন পুরোপুরি উন্মুক্ত।
স্থানীয় বাসিন্দা রাজু মাহাতো জানান, আগে এই গলি দিয়ে যাতায়াত করতে গেলেই নানা জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হতো। কিন্তু এখন কোনো বাধা নেই, সহজেই আসা-যাওয়া করা যাচ্ছে।
এর আগে নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভরাডুবি ও বিজেপির বড় জয়ের পর গতকাল সোমবার রাতে কালীঘাট এলাকায় বিজয় মিছিল করেন বিজেপি-সমর্থকেরা। তখনো ব্যারিকেড ও নিরাপত্তাব্যবস্থা আগের মতোই কঠোর ছিল।
নিরাপত্তা শিথিলের বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা মন্তব্য করেছেন—এ যেন বার্লিন প্রাচীর ভাঙার মতো ঘটনা। ফলাফল ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই এমন পরিবর্তনে বিস্মিত স্থানীয় বাসিন্দারাও।

বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার পরও যুদ্ধবিরতি শেষ হয়নি বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তিনি বলেছেন, ‘আমরা আগেই বলেছিলাম, আমরা নিজেদের রক্ষা করব এবং জোরালোভাবে রক্ষা করব এবং সেটাই আমরা করছি।’
২ ঘণ্টা আগে
সমুদ্রে ভাসমান একটি প্রমোদতরীতে হান্টাভাইরাসের প্রাদুর্ভাব ঘিরে মানুষের মধ্যে সংক্রমণের আশঙ্কা দেখা দিয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটি বলছে, জাহাজে আক্রান্তদের মধ্যে ঘনিষ্ঠ সংস্পর্শের কারণে সীমিত পরিসরে মানুষ থেকে মানুষে সংক্রমণ হয়ে থাকতে পারে, যদিও বিষয়টি এখনো নিশ্চিত
২ ঘণ্টা আগে
পশ্চিমবঙ্গের ২৯৩টি বিধানসভা আসনের মধ্যে ২০৭টিতে জয় পেয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। তৃণমূল কংগ্রেস জিতেছে ৮০টি কেন্দ্রে। ভোটের এই ফলাফলের পর আজ মঙ্গলবার বিকেলে কালীঘাট থেকে সংবাদ সম্মেলন করেছেন পরাজিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
৪ ঘণ্টা আগে
অভিবাসীদের ফেরত নেওয়ার ইস্যুতে চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। বার্তাসংস্থা রয়টার্স ট্রাম্প প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে। ওই কর্মকর্তা সতর্ক করে বলেন, বেইজিং যদি তাদের নাগরিকদের ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া জোরদার না করে, তবে ওয়াশিংটন
৪ ঘণ্টা আগে