
প্রযুক্তি জায়ান্ট গুগল প্রায় চার বছরের পুরোনো একটি মামলায় ভারতের প্রতিযোগিতা কমিশন তথা সিসিআই-এর সঙ্গে নিষ্পত্তিতে পৌঁছেছে। অ্যান্ড্রয়েড স্মার্ট টিভির বাজারে গুগল অনৈতিক ও প্রতিযোগিতাবিরোধী ব্যবসায়িক চর্চা করছে, এমন অভিযোগের প্রেক্ষিতে এই নিষ্পত্তি হয়েছে। মামলাটি নিষ্পত্তি করতে গিয়ে গুগল ২০ কোটি ২৪ লাখ রুপি জরিমানা পরিশোধ করেছে এবং বিক্রেতাদের সঙ্গে চুক্তিতে পরিবর্তনের প্রস্তাব দিয়েছে।
সোমবার ভারতীয় সংবাদ সংস্থা এনডিটিভি জানিয়েছে, এটি সংশোধিত প্রতিযোগিতা আইনের অধীনে নিষ্পত্তি করা প্রথম মামলা। ২০২৩ সালে এই আইনে নতুনভাবে ‘নিষ্পত্তি’ ও ‘অঙ্গীকার’ বিধান যুক্ত করা হয়েছিল।
সোমবার কমিশনের জারি করা বিবৃতিতে বলা হয়েছে—গুগলের নতুন ‘নিউ ইন্ডিয়া অ্যাগ্রিমেন্ট’ অনুযায়ী, ভারতীয় অ্যান্ড্রয়েড স্মার্ট টিভিগুলোর জন্য প্লে স্টোর ও প্লে সার্ভিস পৃথক লাইসেন্স হিসেবে দেওয়া হবে। এর ফলে, এই পরিষেবাগুলোকে একসঙ্গে বেঁধে দেওয়া বা ডিফল্ট অ্যাপ হিসেবে চাপিয়ে দেওয়ার আর কোনো সুযোগ থাকবে না।
এ ছাড়াও যেসব ডিভাইসে গুগলের অ্যাপস থাকবে না, সেগুলোর ক্ষেত্রে আর অ্যান্ড্রয়েড কমপ্যাটিবিলিটি কমিটমেন্টস (এসিসি) বাধ্যতামূলক হবে না। ফলে ওরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারারেরা (ওইএম) এখন গুগলের অ্যাপবিহীন অ্যান্ড্রয়েড টিভি তৈরি ও বিক্রি করতে পারবেন এবং এতে টেলিভিশন অ্যাপ ডিস্ট্রিবিউশন অ্যাগ্রিমেন্ট (টিএডিএ) লঙ্ঘনের অভিযোগ আসবে না।
উল্লেখ্য, ২০২১ সালের জুনে সিসিআই গুগলের বিরুদ্ধে প্রাথমিক তদন্ত শেষে প্রতিযোগিতা আইন লঙ্ঘনের পর্যাপ্ত প্রমাণ পাওয়ার পর বিস্তারিত তদন্তের নির্দেশ দিয়েছিল। তদন্তে দেখা যায়, ভারতের ‘লাইসেন্সযোগ্য স্মার্ট টিভি অপারেটিং সিস্টেম’ বাজারে অ্যান্ড্রয়েড স্মার্ট টিভি ওএস এবং ‘অ্যান্ড্রয়েড স্মার্ট টিভির অ্যাপ স্টোর’ বাজারে গুগল প্লে স্টোরের আধিপত্য রয়েছে।
তদন্তে আরও জানা যায়, টিএডিএ ও এসিসি চুক্তিগুলোর মাধ্যমে অনৈতিক শর্ত আরোপ করছে গুগল। যেমন—গুগলের সম্পূর্ণ অ্যাপ প্যাকেজ ইনস্টল বাধ্যতামূলক করা, প্রতিযোগী অ্যান্ড্রয়েড ভার্সন তৈরি বা ব্যবহার নিষিদ্ধ করা এবং ইউটিউবের মতো পরিষেবার সঙ্গে প্লে স্টোর জুড়ে দেওয়া। এসব চর্চা প্রতিযোগিতাকে বাধাগ্রস্ত করে এবং উদ্ভাবনকে দমন করে বলে কমিশনের পর্যবেক্ষণে বলা হয়েছে।
এই মামলাটি গুগল এলএলসি, গুগল ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, শাওমি টেকনোলজি ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এবং টিসিএল ইন্ডিয়া হোল্ডিংস প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে দুই ব্যক্তির করা অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছিল।

গত বছরের এপ্রিল থেকে প্রায় প্রতিটি দেশের পণ্যের ওপর ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক বসান। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন, এই শুল্ক ছাড়া আমেরিকা ধ্বংস হয়ে যাবে এবং বিশ্ব আমাদের নিয়ে হাসাহাসি করবে।
১ ঘণ্টা আগে
ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
২ ঘণ্টা আগে
পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
৩ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৫ ঘণ্টা আগে