
ঘরে দরজা আটকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার করা হয়েছে স্বামীকে। দেখেই স্ত্রী ১৭ তলা থেকে লাফ দিয়ে মারা গেছেন। এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে ভারতের বেঙ্গালুরুতে। প্রকৌশলী দম্পতির এমন পরিণতির কারণ খুঁজছে পুলিশ।
আজ মঙ্গলবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে।
তেলেঙ্গানার সিদ্দিপেট এলাকায় এক অ্যাপার্টমেন্টের বাসিন্দা সফটওয়্যার প্রকৌশলী ভানু চন্দর রেড্ডি কুন্তা (৩২) ও বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান আইবিএম-এ কর্মরত প্রকৌশলী বিবি শাজিয়া সিরাজ (৩১) দম্পতি।
গত সোমবার অ্যাপার্টমেন্টের একটি কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ভানু।
পুলিশের বরাতে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ঘটনার সময় কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। দরজা বন্ধ দেখতে পেয়ে শাজিয়া বারবার কড়া নাড়েন। ডাকাডাকির পরও স্বামীর কোনো সাড়া না পেয়ে নিরাপত্তারক্ষী ও প্রতিবেশীদের বিষয়টি জানান তিনি।
পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে তাঁরা ভানুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন। স্বামীর মরদেহ দেখেই ওই আবাসিক কমপ্লেক্সের ১৭ তলা থেকে নিচে ঝাঁপিয়ে পড়েন স্ত্রী শাজিয়া।
এনডিটিভি জানিয়েছে, তেলেঙ্গানায় পরিবারের সদস্যদের করা অভিযোগের ভিত্তিতে পৃথক দুটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করা হয়েছে।
এই আত্মহত্যার নেপথ্যে কোনো স্বাস্থ্যগত সমস্যা, পারিবারিক কলহ নাকি মানসিক অবসাদ কাজ করেছে খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তারা।
মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের প্রতিবেদনের জন্য অপেক্ষা করছে পুলিশ।

মার্কিন প্রতিরক্ষা দপ্তরের সাম্প্রতিক এক ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের সামরিক কৌশল নিয়ে গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তিনি বলেছেন, ইরানে স্থল সেনা মোতায়েনের প্রশ্নে যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে ‘অনিশ্চিত’ অবস্থান বজায় রাখতে চায়, যাতে প্রতিপক্ষ কখনোই নিশ্চিতভাবে বুঝতে না পারে
১১ মিনিট আগে
ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর তাঁর ছেলে মোজতবা খামেনিকে নতুন নেতৃত্বে আনা হয়েছে বলে জানা গেছে। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ বিমান হামলায় প্রায় চার দশক ধরে ক্ষমতায় থাকা আলী খামেনির মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘হিউম্যান রাইটস ওয়াচ’ (এইচআরডব্লিউ) অভিযোগ করেছে, ইরান সরকার ১২ বছর বয়সী শিশুদের সামরিক ও নিরাপত্তা-সম্পর্কিত কাজে নিয়োগ দেওয়ার চেষ্টা করছে, যা আন্তর্জাতিক আইনে যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে।
১ ঘণ্টা আগে
ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের বিশাল ব্যয়ভার মেটাতে মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রতি ডোনাল্ড ট্রাম্প আহ্বান জানাতে পারেন বলে ইঙ্গিত দিয়েছে হোয়াইট হাউস। সোমবার (৩০ মার্চ) সংবাদ সম্মেলনে ট্রাম্পের মুখপাত্র ক্যারোলিন লেভিট এই তথ্য জানান। তিনি বলেন, ১৯৯০ সালের উপসাগরীয় যুদ্ধের মতো এবারও মার্কিন মিত্রদের
৩ ঘণ্টা আগে