Ajker Patrika

ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত দুবাইয়ের ল্যান্ডমার্ক বুর্জ আল আরব হোটেল

আজকের পত্রিকা ডেস্ক­
ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত দুবাইয়ের ল্যান্ডমার্ক বুর্জ আল আরব হোটেল
বুর্জ আল আরব হোটেল কাছে আগুন জ্বলতে দেখা যায়। ছবি: এক্স

ইরানের পাল্টা হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে দুবাইয়ের আন্তর্জাতিক বিমানবন্দর এবং দুবাইয়ের ল্যান্ডমার্ক বা পরিচিতি চিহ্ন হিসেবে পরিচিত বুর্জ আল আরব হোটেল। এই হামলা যুক্তরাষ্ট্রের ঘাঁটি ও স্বার্থের বাইরে গিয়েও আঘাত হেনেছে। আজ রোববার ভোরে আমিরাতের জনসংযোগ বিভাগ জানিয়েছে, বিমানবন্দরে চারজন আহত হয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, দুবাইয়ের জনসংযোগ বিভাগ এক্সে জানিয়েছে, ‘দুবাই ইন্টারন্যাশনালের (ডিএক্সবি) একটি কনকোর্সে একটি ঘটনার জেরে সামান্য ক্ষতি হয়েছে, যা দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়।’ তবে তারা এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি। পরে তারা আরও নিশ্চিত করে যে একটি ড্রোন প্রতিহত করা হয়েছে। আকাশে প্রতিরোধমূলক ব্যবস্থার ফলে ছিটকে পড়া ধ্বংসাবশেষ বুর্জ আল আরবের বাইরের অংশে ছোট আকারের আগুনের ঘটনা ঘটায়।

দুবাই মধ্যপ্রাচ্যের বৃহত্তম পর্যটন ও বাণিজ্যকেন্দ্র। এর বিমানবন্দর বিশ্বের অন্যতম ব্যস্ত ভ্রমণ কেন্দ্র হিসেবে পরিচিত। বুর্জ আল আরব হোটেল দীর্ঘদিন ধরে আমিরাতটির সবচেয়ে পরিচিত প্রতীকগুলোর একটি। ১৯৯৯ সালে বুমেরাং বিচের উপকূলে একটি কৃত্রিম দ্বীপে এটি চালু হয়। পালতোলা নৌকার আকৃতির এই টাওয়ার দ্রুতই বিশ্বমঞ্চে বিলাসিতার প্রতীক হিসেবে আত্মপ্রকাশ করে। শনিবার শহরের কৃত্রিমভাবে নির্মিত পাম বুমেরাং দ্বীপে আরেকটি হোটেলের কাছে আগুন লাগে।

বিমান চলাচল–সংক্রান্ত সূত্র রয়টার্সকে জানিয়েছে, রাতভর ইরানি হামলায় বিমানবন্দরের একটি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ দিকে, আবুধাবি এয়ারপোর্টস এক্সে এক পোস্টে জানায়, সংযুক্ত আরব আমিরাতের রাজধানীতে অবস্থিত যায়েদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে একটি ঘটনায় এক এশীয় নাগরিক নিহত এবং সাতজন আহত হয়েছেন। পরে পোস্টটি মুছে ফেলা হয়। দুবাই জনসংযোগ বিভাগ আলাদা এক বিবৃতিতে জানায়, আকাশ প্রতিরোধের সময় সৃষ্ট ধ্বংসাবশেষের কারণে দুবাইয়ের জেবেল আলি বন্দরের একটি বার্থে আগুন ধরে যায়।

ইরান আবুধাবি, দুবাই ও দোহায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। পূর্ব–পশ্চিমমুখী বিমান চলাচলের জন্য এই শহরগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র। শনিবার মধ্যপ্রাচ্যজুড়ে বিভিন্ন এয়ারলাইন ফ্লাইট স্থগিত করে, যার মধ্যে দুবাই ও আবুধাবি থেকে ও গন্তব্যে ফ্লাইটও ছিল। ফ্লাইট-ট্র্যাকিং মানচিত্রে দেখা যায়, অঞ্চলটির বিস্তীর্ণ আকাশসীমা প্রায় ফাঁকা হয়ে পড়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজ দপ্তরেই মারা যান খামেনি, কখন মৃত্যু হয়—জানাল ইরান

‘অমুসলিম’ শিক্ষার্থীদের বাদ দিয়ে রাবি প্রশাসনের ‘গণ-ইফতার’

খামেনিকে হত্যা করে ‘বড় ভুল’ করল যুক্তরাষ্ট্র, পরিণতি কী

ইরানের দ্রুত জবাবে বড় পরীক্ষার মুখে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষাব্যবস্থা

খামেনির মরদেহ পাওয়া গেছে, ইসরায়েলের শীর্ষ কর্মকর্তার দাবি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত