ঢাকা: যুক্তরাষ্ট্রের করোনা মহামারির বিরুদ্ধে লড়াইয়ে সবচেয়ে বড় হুমকি ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট । মার্কিন স্থানীয় সময় মঙ্গলবার একটি সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মেডিকেল উপদেষ্টা ড. অ্যান্টনি ফাউচি।
এ নিয়ে সংবাদ সম্মেলনে ফাউচি বলেন, ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণের ক্ষমতা নিঃসন্দেহে বেশি। এটি রোগকে গুরুতর করে তুলতেও সহায়তা করে।
ভারতে প্রথম পাওয়া যায় করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট। গত শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে যে বিশ্বব্যাপী দাপট দেখাচ্ছে করোনার এই ভ্যারিয়েন্ট।
ফাউচি জানান, করোনার নতুন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকর যুক্তরাষ্ট্রের ভ্যাকসিনগুলো। এ বিষয়ে ফাউচি বলেন, আমাদের কাছে হাতিয়ার আছে। সুতরাং আসুন আমরা সেগুলোকে আমরা ব্যবহার করি এবং মহামারিকে গুঁড়িয়ে দেই।
গত সোমবার মার্কিন সরকারের পক্ষ থেকে জানানো হয়, যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ১৫ কোটির বেশি মানুষ করোনার টিকার দুটি ডোজই পেয়েছেন।
গত এপ্রিল এবং মে মাসে ভারতে করোনা সংক্রমণের বিস্ফোরণ ঘটে। এ জন্য ডেল্টা ভ্যারিয়েন্টকে দায়ী করছেন বিশেষজ্ঞরা।

ইসরায়েলের হামলা ও ধ্বংসযজ্ঞে গাজা উপত্যকার প্রায় ৮২ শতাংশ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি সেন্ট্রাল ব্যুরো অব স্ট্যাটিস্টিকস (পিসিবিএস)। সংস্থাটির তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১৬ জুন পর্যন্ত গাজায় প্রায় ২ লাখ ১ হাজার ২৯০টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
২০ মিনিট আগে
মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানি গত সপ্তাহে ইরান যুদ্ধ শুরুর আগের স্তর পার হয়ে গেছে। তবে ইরানকে বাদ দিয়ে এই হিসাব করা হয়েছে। হরমুজ প্রণালিতে জাহাজে হামলা চললেও এমনটি ঘটেছে বলে জানিয়েছে সামুদ্রিক জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান কেপলার।
২৭ মিনিট আগে
তাইওয়ানের প্রেসিডেন্টের ছেলের ওপর নজরদারির অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করেছে এফবিআই। লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ৩৪ বছর বয়সী ওয়ানইং ঝাং ক্যালিফোর্নিয়ার ইরভিনের বাসিন্দা। তিনি হিদার নামেও পরিচিত।
৪১ মিনিট আগে
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোটে প্রত্যাশার চেয়ে ভালো ফল করেছেন ডানপন্থী সিনেটর ফ্লাভিও বলসোনারো। তিনি বর্তমান প্রেসিডেন্ট ও বামপন্থী নেতা লুইজ ইনাসিও লুলা দ্য সিলভাকে পেছনে ফেলেছেন। ফলে চলতি মাসের শেষ দিকে অনুষ্ঠেয় দ্বিতীয় দফার ভোটে লুলার মুখোমুখি হবেন তিনি।
১ ঘণ্টা আগে