
ভারত ও বাংলাদেশের আপত্তি উপেক্ষা করে আঞ্চলিক অভিন্ন নদ ব্রহ্মপুত্রের উজানে বিশ্বের সর্ববৃহৎ বাঁধ নির্মাণের কাজ শুরু করেছে চীন। আজ শনিবার তিব্বতের ভেতর দিয়ে প্রবাহিত এই নদে বিশাল জলবিদ্যুৎ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং। বার্তা সংস্থা এএফপি এসব তথ্য জানিয়েছে।
গত ডিসেম্বর মাসে চীন সরকার এই প্রকল্পের অনুমোদন দেয় এবং এটিকে দেশের জিরো কার্বন লক্ষ্যমাত্রা এবং তিব্বতের অর্থনৈতিক উন্নয়ন কৌশলের অংশ হিসেবে তুলে ধরে।
এই প্রকল্প থেকে উৎপাদিত বিদ্যুৎ প্রধানত অন্যান্য অঞ্চলে পাঠানো হবে, পাশাপাশি তিব্বতের স্থানীয় বিদ্যুৎ চাহিদাও পূরণ করবে।
এটি মধ্য চীনের ইয়াংসিকিয়াং নদীতে অবস্থিত বিশ্ববিখ্যাত থ্রি গর্জেস ড্যামকেও ছাড়িয়ে যেতে পারে। ভারতের ও বাংলাদেশের নিচের অঞ্চলে বসবাসকারী লাখ লাখ মানুষের ওপর এই বাঁধ হয়তো গুরুতর প্রভাব ফেলবে।
প্রকল্পের আওতায় মোট পাঁচটি হাইড্রোপাওয়ার স্টেশন নির্মাণের পরিকল্পনা রয়েছে। এই প্রকল্পে আনুমানিক ব্যয় ধরা হয়েছে ১.২ ট্রিলিয়ন ইউয়ান (প্রায় ১৬৭ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার)।
চীন কর্তৃক এই প্রকল্প শুরুর পর ভারত জানায়, তারা এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় এবং ‘আমাদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’ তারা আরও জানায়, ‘চীনকে অনুরোধ করা হয়েছে যেন ব্রহ্মপুত্র নদীর ভাটিতে অবস্থিত দেশগুলোর স্বার্থ ক্ষতিগ্রস্ত না হয়।’
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ডিসেম্বর মাসে এক বিবৃতিতে বলেছিল, এই প্রকল্প ‘নদীর ভাটিতে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না’, এবং তারা ‘নদীর ভাটির দেশগুলোর সঙ্গে যোগাযোগ বজায় রাখবে।
এদিকে, পরিবেশবাদীরা হুঁশিয়ার করেছেন, তিব্বতের মতো পরিবেশগতভাবে স্পর্শকাতর এলাকায় এমন বৃহৎ অবকাঠামোগত প্রকল্প অপূরণীয় ক্ষতি করবে।
উল্লেখ্য, ভারত ও চীন, দুই প্রতিবেশী ও প্রতিদ্বন্দ্বী এশীয় পরাশক্তি, হাজার হাজার কিলোমিটারজুড়ে বিতর্কিত সীমান্ত ভাগাভাগি করে, যেখানে উভয় পক্ষেই দলবদ্ধ সেনা মোতায়েন রয়েছে।

তিব্বতের চার হাজার মিটারেরও বেশি উচ্চতার দুর্গম মালভূমিতে চলছে এক অভিনব বৈজ্ঞানিক প্রকল্প। তুষারঢাকা পাহাড়, তীব্র ঠান্ডা ও প্রতিকূল আবহাওয়ার মধ্যে বিজ্ঞানীরা তৈরি করছেন ক্লোন ইয়াক। এর লক্ষ্য হলো—আরও স্বাস্থ্যবান, দ্রুত বর্ধনশীল, অধিক উর্বর ও রোগ প্রতিরোধী ‘এলিট’ ইয়াকের একটি পাল গড়ে তোলা।
৮ ঘণ্টা আগে
জার্মানির রাজধানী বার্লিনে বার্ষিক প্রাইড (এলজিবিটিকিউ সম্প্রদায়) উৎসবের ঠিক শেষ মুহূর্তে এক ভয়াবহ সন্ত্রাসী হামলায় অন্তত একজন নারী নিহত এবং আরও ২৯ জন আহত হয়েছেন। স্থানীয় সময় গত শনিবার (২৫ জুলাই) রাতের এই ঘটনায় পুরো জার্মানিতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে...
৯ ঘণ্টা আগে
ভারতের পাঞ্জাবের শিক্ষামন্ত্রী হরজোত সিং বেইন্সের পদত্যাগ দাবি করেছে রাজ্যটির বিরোধী দল বিজেপি। রাজ্যে বিভিন্ন নিয়োগ ও পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস এবং অনিয়মের অভিযোগ তুলে এই দাবি জানানো হয়েছে। তবে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান এসব অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছেন, গত সাড়ে চার বছরে রাজ্যে কোনো
৯ ঘণ্টা আগে
গাজায় ইসরায়েলি সামরিক অভিযানে অংশ নিয়ে আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করতে বাধ্য হওয়ার আশঙ্কায় থাকা ইসরায়েলি তিন ভাই-বোনকে অস্ট্রেলিয়ায় সুরক্ষা দেওয়ার পথ খুলে দিয়েছে দেশটির প্রশাসনিক পর্যালোচনা ট্রাইব্যুনাল (এআরটি)।
১০ ঘণ্টা আগে