
ইরানে হামলা শুরুর ৪৮ ঘণ্টারও কম সময় আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেন। ফোনকলে তিনি যুক্তি দেখান, কেন এমন একটি ‘জটিল ও দূরবর্তী’ যুদ্ধ শুরু করা প্রয়োজন, যার বিরুদ্ধেই একসময় নির্বাচনী প্রচারে অবস্থান নিয়েছিলেন ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
খবরে বলা হয়েছে, ইরানে হামলার সপ্তাহের শুরুর দিকে গোয়েন্দা ব্রিফিং থেকে ট্রাম্প ও নেতানিয়াহু জানতেন, ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি এবং তাঁর ঘনিষ্ঠ সহযোগীরা তেহরানে তাঁর কম্পাউন্ডে বৈঠকে বসবেন। এর ফলে তারা যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ‘ডিক্যাপিটেশন স্ট্রাইক’ বা নেতৃত্ব ধ্বংসের হামলার জন্য ঝুঁকিপূর্ণ হয়ে পড়বেন। কিন্তু নতুন গোয়েন্দা তথ্য বলছিল, বৈঠকটি শনিবার রাতের বদলে সকালে এগিয়ে আনা হয়েছে। ফোনালাপ সম্পর্কে অবহিত তিনজন ব্যক্তি এই তথ্য জানান। এই ফোনকলের কথা আগে কখনো প্রকাশিত হয়নি।
দশকের পর দশক ধরে ইরানে সামরিক আগ্রাসনের পক্ষে ওকালতি করা নেতানিয়াহু এবারে ইরানে হামলা চালাতে দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন। তিনি ট্রাম্পকে যুক্তি দেন, খামেনিকে হত্যা এবং ট্রাম্পকে হত্যার ইরানি চেষ্টার প্রতিশোধ নেওয়ার এর চেয়ে ভালো সুযোগ আর না-ও আসতে পারে। ফোনালাপের মধ্যেই ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান চালানোর ধারণা অনুমোদন করেছিলেন। তবে কখন এবং কোন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র সরাসরি জড়াবে, সেই সিদ্ধান্ত তখনো নেননি।
কয়েক সপ্তাহ ধরে মার্কিন সামরিক বাহিনী ওই অঞ্চলে উপস্থিতি বাড়াচ্ছিল। প্রশাসনের অনেকেই তখন ধরে নিয়েছিলেন, প্রেসিডেন্ট কবে নির্দেশ দেবেন, সেটা শুধু সময়ের ব্যাপার। কয়েক দিন আগে সম্ভাব্য একটি তারিখ খারাপ আবহাওয়ার কারণে বাতিল হয়েছিল।
নেতানিয়াহুর যুক্তি ট্রাম্পের সিদ্ধান্তে ঠিক কতটা প্রভাব ফেলেছিল, তা নির্ধারণ করতে পারেনি রয়টার্স। তবে ওই ফোনালাপ ছিল মার্কিন প্রেসিডেন্টকে দেওয়া তাঁর শেষ বড় যুক্তি। সূত্রগুলোর বিশ্বাস, এই কল এবং ইরানের নেতাকে হত্যা করার সুযোগ দ্রুত ফুরিয়ে আসছে এমন গোয়েন্দা তথ্যই ট্রাম্পের চূড়ান্ত সিদ্ধান্তে অনুঘটক হিসেবে কাজ করে। ২৭ ফেব্রুয়ারি তিনি সামরিক বাহিনীকে ‘অপারেশন এপিক ফিউরি’ এগিয়ে নিতে নির্দেশ দেন।
নেতানিয়াহু যুক্তি দেন, পশ্চিমা বিশ্ব ও বহু ইরানির কাছে ‘দীর্ঘদিন ধরে ঘৃণিত’ ইরানি নেতৃত্বকে নির্মূল করতে সহায়তা করে ট্রাম্প ইতিহাস গড়তে পারেন। এমনকি ইরানিরা রাস্তায় নেমে ১৯৭৯ সাল থেকে দেশ শাসন করা ধর্মতান্ত্রিক শাসনব্যবস্থা উৎখাতও করতে পারে। তাঁর দাবি, এই শাসনব্যবস্থা দীর্ঘদিন ধরে বৈশ্বিক সন্ত্রাস ও অস্থিরতার বড় উৎস।
প্রথম বোমা হামলা শুরু হয় শনিবার সকাল, ২৮ ফেব্রুয়ারি। সেদিন সন্ধ্যায় ট্রাম্প ঘোষণা করেন, খামেনি নিহত হয়েছেন। মন্তব্যের অনুরোধে হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ নিয়ে সরাসরি কিছু বলেননি। তবে রয়টার্সকে জানান, সামরিক অভিযানের লক্ষ্য ছিল ‘ইরানি শাসনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও উৎপাদন সক্ষমতা ধ্বংস করা, ইরানি নৌবাহিনী নিশ্চিহ্ন করা, তাদের প্রক্সিদের অস্ত্র সরবরাহের ক্ষমতা শেষ করা এবং নিশ্চিত করা যে ইরান কখনো পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে।’
সূত্রদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, নেতানিয়াহু ট্রাম্পকে যুদ্ধে যেতে বাধ্য করেননি। কিন্তু তিনি অত্যন্ত কার্যকরভাবে যুক্তি তুলে ধরেছিলেন। বিশেষ করে এমন এক ইরানি নেতাকে হত্যার সুযোগ, যিনি ট্রাম্পকে হত্যার প্রচেষ্টার তদারকি করেছিলেন বলে অভিযোগ রয়েছে, এই বিষয়টি প্রেসিডেন্টকে প্রভাবিত করে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ মার্চের শুরুতে ইঙ্গিত দেন, প্রতিশোধ অন্তত একটি উদ্দেশ্য ছিল। তিনি সাংবাদিকদের বলেন, ‘ইরান প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যার চেষ্টা করেছিল, আর শেষ হাসিটা হেসেছেন প্রেসিডেন্ট ট্রাম্পই।’

শুধু হিন্দু, শিখ এবং বৌদ্ধ ধর্মের অনুসারীরাই তফসিলি জাতি হিসেবে সুযোগ-সুবিধা দাবি করতে পারবেন বলে দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের আগের একটি সিদ্ধান্ত বহাল রেখে আজ মঙ্গলবার শীর্ষ আদালত জানায়, কোনো ব্যক্তি যদি খ্রিষ্টান বা অন্য কোনো ধর্মে ধর্মান্তরিত হন, তবে তিনি আর তফসিলি....
১৬ মিনিট আগে
ইরান আজ মঙ্গলবার ইসরায়েলের দিকে একাধিক ধাপে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এমনটাই জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিদ্যুৎকেন্দ্র ও অন্যান্য জ্বালানি অবকাঠামোতে বোমা হামলার পরিকল্পনা স্থগিতের ঘোষণা দেন। তিনি বলেন, ইরানি কর্মকর্তাদের সঙ্গে....
২৯ মিনিট আগে
ইরান যুদ্ধ পাঁচ দিনের জন্য স্থগিত রাখার ঘোষণার ঠিক আগমুহূর্তে বিশ্ববাজারে এক রহস্যময় লেনদেনের ঘটনা ঘটেছে। বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওই ঘোষণার মাত্র ২০ মিনিট আগে শুরু হওয়া এই লেনদেন একটি ‘চেইন রিঅ্যাকশন’ তৈরি করেছিল, যা থেকে প্রায় ১০ কোটি ডলার মুনাফা তুলে নেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধ অবসানে সমঝোতা প্রচেষ্টায় পাকিস্তান নিজেকে প্রধান মধ্যস্থতাকারী হিসেবে তুলে ধরছে। দুই প্রতিবেশী আফগানিস্তান ও ভারতের সঙ্গে উত্তপ্ত সম্পর্ক থাকলেও আরেক প্রতিবেশী ইরানের শান্তিতে তারা এগিয়ে এসেছে।
৩ ঘণ্টা আগে