
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েলি-মার্কিন হামলায় নিহত হয়েছেন। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল। তারা জানিয়েছে, আয়াতুল্লাহ খামেনি গতকাল শনিবার ভোরে তাঁর দপ্তরে ‘দায়িত্ব পালনরত অবস্থায়’ নিহত হন। তবে খামেনি কেবলই ইরানের সর্বোচ্চ নেতা ছিলেন না। তিনি ছিলেন রাষ্ট্রীয় দায়িত্বের পরিচয় পেরিয়েও আরও বিশাল পরিসরের এক ব্যক্তিত্ব।
আমরা যখন ইরানে ‘সর্বোচ্চ নেতা’ বলতে শুধু একজন ধর্মীয় নেতার কথা বলি—তখন সেটা আসলে বড় ধরনে ভুল ভাবনা হয়। অনেকেই এ ভুলটি করে থাকেন। তিনি শুধু ধর্মীয় ব্যক্তিত্ব নন, তিনি রাষ্ট্রের শীর্ষ নেতা। সরকারের প্রধান ক্ষমতাধারী। সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক। অর্থনীতির নীতিনির্ধারক। সমাজের দিকনির্দেশক। রাষ্ট্রপ্রধানের মর্যাদায় অধিষ্ঠিত ব্যক্তি।
কিন্তু বিষয়টি এখানেই শেষ নয়; ইরানের সংবিধান অনুযায়ী, যে সংবিধানের ভিত্তি আবার শিয়া রাজনৈতিক ধর্মতত্ত্বে প্রতিষ্ঠিত, তিনি কেবল ইরানের নয়; সারা বিশ্বের মুসলমানদেরও নেতা হিসেবে বিবেচিত। শুধু তা-ই নয়, তাঁর কিছু ‘ঐশী অধিকার’ ক্ষমতাও রয়েছে বলে ধরা হয়।
অর্থাৎ আমরা এমন একজন ব্যক্তির কথা বলছি না, যিনি কেবল একটি সংবিধানের মাধ্যমে ক্ষমতাপ্রাপ্ত; বরং সেই সংবিধানই তাঁকে ঐশী অধিকার ও কর্তৃত্বে সমর্থিত নেতা হিসেবে স্বীকৃতি দেয়। এ কারণেই তাঁর জারি করা সব আদেশ ও নির্দেশ শেষ পর্যন্ত ইরানিদের জন্য বাধ্যতামূলক হয়ে ওঠে। আর এখন সেই মানুষটিকে হত্যা করা হয়েছে।
তথ্যসূত্র: আল জাজিরা

ইরানে মার্কিন-ইসরায়েলি আগ্রাসন এবং তাতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর বিক্ষোভে ফুঁসে উঠেছে পাকিস্তানিরা। আজ রোববার করাচির মাই কোলাচি রোডে অবস্থিত যুক্তরাষ্ট্রের কনস্যুলেটের কাছে বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটে।
১৪ মিনিট আগে
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর দেশটির সংবিধানে বর্ণিত নিয়ম অনুযায়ী ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। দীর্ঘ সময় ধরে সরকারিভাবে অস্বীকার করার পর অবশেষে রাষ্ট্রীয় টেলিভিশনে অশ্রুসিক্ত কণ্ঠে খামেনির মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।
৩৩ মিনিট আগে
ইরানের দীর্ঘদিনের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ইসরায়েলি ও মার্কিন যৌথ হামলায় নিহত হয়েছেন। তাঁর মৃত্যুর পর ইরানি সমাজে জনমনের আবহ এখন নানা অনুভূতির জটিল মিশ্রণ। ইরানের সামাজিক বুননে স্পষ্ট এক মেরুকরণ দেখা যাচ্ছে।
৪৪ মিনিট আগে
ইরানের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র শনিবার গভীর রাতে তেল আবিবের একটি ভবনে আঘাত হানে। এতে এক নারী নিহত হন, আহত হন আরও কয়েক ডজন মানুষ। ইরানের সঙ্গে নতুন করে শুরু হওয়া সংঘাতে এটিই ছিল ইসরায়েলে প্রথম প্রাণঘাতী হামলা। খবর ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের।
১ ঘণ্টা আগে