
কানাডাকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রথম ‘সহযোগী সদস্য’ করার প্রস্তাব দেওয়া হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘বৈরিতা’ তৈরি হতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি ইউরোপীয় ইউনিয়নের ওপর নতুন করে শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
স্থানীয় সময় গতকাল বুধবার নর্থ ক্যারোলিনার শার্লটে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, ইউরোপীয় নেতারা কী অর্জন করতে চাইছেন, তার ওপর যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া নির্ভর করবে। ট্রাম্প বলেন, ‘যদি এর উদ্দেশ্য ভালো হয়, তাহলে ঠিক আছে। কিন্তু যদি উদ্দেশ্য খারাপ হয়, তাহলে আমরা খুব বড় ধরনের শুল্ক আরোপ করব।’ তিনি আরও ইঙ্গিত দেন, যুক্তরাষ্ট্র ইউরোপের সঙ্গে ‘অনেক বিষয়ে’ বাণিজ্য বন্ধ করে দিতে পারে।
কানাডার ইইউতে যোগ দেওয়ার সম্ভাবনাকে ট্রাম্প ‘হাস্যকর’ বলে উড়িয়ে দেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তরের প্রতিবেশী দেশটিকে তিনি ‘ভয়ংকর বাণিজ্য অংশীদার’ বলে মন্তব্য করেন।
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়ন কানাডাকে ইইউর প্রথম ‘সহযোগী সদস্য’ হওয়ার সুযোগ দেওয়ার প্রস্তাব দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ট্রাম্প এসব মন্তব্য করেন। ওয়াশিংটনের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটতে থাকায় কানাডা ইউরোপের সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছে।
তবে ‘সহযোগী সদস্যপদ’ ঠিক কী ধরনের হবে, তা এখনো পরিষ্কার নয়। বর্তমানে ইইউর কোনো চুক্তিতে এ ধরনের সদস্যপদের ব্যবস্থা নেই। ভন ডার লেয়নও এ ধরনের সদস্যপদের সঙ্গে কী অধিকার বা দায়িত্ব থাকবে, তা বিস্তারিতভাবে জানাননি। এ বিষয়ে যেকোনো প্রস্তাব বাস্তবায়নের জন্য ইইউর সদস্য দেশগুলোর সমর্থনও প্রয়োজন হবে।
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির কার্যালয় ভবিষ্যতে ‘আরও শক্তিশালী ও উচ্চাভিলাষী জোটের’ সম্ভাবনাকে স্বাগত জানিয়েছে। তবে তারা সরাসরি ‘সহযোগী সদস্যপদ’কে সমর্থন করার কথা বলেনি। এর আগে কার্নি কানাডা যে সম্পর্ক গড়ে তুলতে চাইছে, সেটিকে ইইউর সদস্যপদ নয়, বরং ইউরোপের সঙ্গে একটি ‘অনন্য জোট’ হিসেবে বর্ণনা করেছেন।
ইতিমধ্যে কানাডা ও ইইউ বাণিজ্য, প্রযুক্তি, প্রতিরক্ষা, জ্বালানি, গুরুত্বপূর্ণ খনিজ এবং আর্কটিক অঞ্চলসহ বিভিন্ন ক্ষেত্রে আরও ঘনিষ্ঠ সহযোগিতার বিষয়টি বিবেচনা করছে। আগামী মাসে মন্ট্রিয়েলে অনুষ্ঠিত হতে যাওয়া কানাডা-ইইউ সম্মেলনে এ বিষয়ে আরও বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে। যুক্তরাষ্ট্রের ওপর অর্থনৈতিক নির্ভরতা কমাতে কানাডার প্রচেষ্টার মধ্যেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে। দুই প্রতিবেশী দেশের মধ্যে বাণিজ্য বিরোধও ক্রমেই তীব্র হচ্ছে।

ইসরায়েল ও মরক্কো কূটনৈতিক সম্পর্ক আরও উন্নত করার বিষয়ে একমত হয়েছে। এর অংশ হিসেবে দুই দেশই নিজেদের কূটনৈতিক মিশনকে দূতাবাসে উন্নীত করবে এবং উভয় দেশে রাষ্ট্রদূত নিয়োগ দেবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে
ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) কর্মকর্তা এবং প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) সদস্যদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরও বাড়ানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর তথা স্টেট ডিপার্টমেন্ট। এর ফলে টানা দ্বিতীয় বছরের মতো ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষ
৩ ঘণ্টা আগে
চলতি সপ্তাহের শুরুর দিকে ওমানে ইয়েমেনের হুতি প্রতিনিধিদের সঙ্গে মার্কিন কর্মকর্তারা বৈঠক করেছেন। বিষয়টি সম্পর্কে অবগত পাঁচটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে। এর কয়েক দিন আগে ইরান সমর্থিত এই সশস্ত্র গোষ্ঠী লোহিত সাগরের উপকূলের একটি কৌশলগত অংশ দখল করে নেয়।
৪ ঘণ্টা আগে
বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী বলেছেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক মেরামতে ভারত এখন পর্যন্ত যথেষ্ট উদ্যোগ নিয়েছে। এখন বিষয়টি এগিয়ে নেওয়ার পালা বাংলাদেশের। একই সঙ্গে তিনি বলেছেন, ‘বাংলাদেশ চাইলে বলতে পারে, তারা ভারতের সঙ্গে সম্পর্ককে নিম্ন পর্যায়ে রাখতে চায়।
৫ ঘণ্টা আগে