গত বছর (২০২৪ সাল) রেকর্ড সংখ্যক অস্ট্রেলিয়ান শিশু বিদেশে জন্মগ্রহণ করেছে। অস্ট্রেলিয়ান ব্যুরো অব স্ট্যাটিসটিকস (এবিএস)–এর জরিপে উঠে এসেছে এ তথ্য।
এবিএসের তথ্যমতে, ২০২৪ সালের জুন পর্যন্ত হিসাব অনুযায়ী অস্ট্রেলিয়ার মোট জনসংখ্যার মধ্যে ৮৬ লাখের জন্ম বিদেশে। এক বছর আগে, ২০২৩ সালে এই সংখ্যা ছিল ৮২ লাখ। যেখানে ২০১৪ সালে অস্ট্রেলিয়ার মোট জনসংখ্যা রেকর্ড করা হয়েছে ২ কোটি ৬৭ লাখ ১৩ হাজারের কিছু বেশি।
চীনা সংবাদমাধ্যম সিনহুয়ার প্রতিবেদন অনুযায়ী, বিদেশে জন্ম নেওয়া ৮৬ লাখ অস্ট্রেলিয়ানের মধ্যে শুধু চীনেই জন্মগ্রহণকারীর সংখ্যা ৭ লাখ ১২০। এর আগে ২০১৯ সালে এই সংখ্যা ছিল ৬ লাখ ৬১ হাজার। করোনা মহামারির সময় (২০২০ ও ২০২১ সাল) সীমান্ত বন্ধ থাকায় চীনে জন্মগ্রহণকারী অস্ট্রেলিয়ান শিশুর সংখ্যা তুলনামূলক বেশ কম ছিল।
এবিএসের হিসাব অনুযায়ী, ২০২৪ সালে অস্ট্রেলিয়ার মোট নাগরিকের ৩১ দশমিক ৫ শতাংশই ছিল বিদেশে জন্মানো মানুষ। ২০২৩ সালে এই হার ছিল ৩০ দশমিক ৭ শতাংশ। এর আগে এই হারে সর্বোচ্চ রেকর্ড ছিল ১৮৯১ সালে। ওই বছর বিদেশে জন্ম নেওয়া অস্ট্রেলিয়ানের হার ছিল ৩২ দশমিক ৪ শতাংশ।
বিদেশে জন্ম নেওয়া অস্ট্রেলিয়ানদের মধ্যে সবচেয়ে বেশি মানুষ জন্মেছেন ইংল্যান্ড, ভারত ও চীনে। এবিএসের তথ্যমতে, ২০১৪ থেকে ২০২৪ সালের মধ্যে চীনে জন্ম নেওয়া অস্ট্রেলিয়ানের অনুপাত ২ শতাংশ থেকে বেড়ে ২ দশমিক ৬ শতাংশ হয়েছে। একই সময়ে, ভারতে জন্ম নেওয়া মানুষের অনুপাত ১ দশমিক ৮ শতাংশ থেকে বেড়ে ৩ দশমিক ৪ শতাংশ হয়েছে। তবে কমেছে ইংল্যান্ডে জন্ম নেওয়া অস্ট্রেলিয়ানের সংখ্যা। ২০২৪ সালে ইংল্যান্ডে জন্ম নেওয়া অস্ট্রেলিয়ানের সংখ্যা ৩ দশমিক ৫ শতাংশ, যা আগে ছিল ৪ দশমিক ৩ শতাংশ।
এবিএসের জরিপে উঠে এসেছে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য: ২০২৪ সালে অস্ট্রেলিয়ার ভূখণ্ডের বাইরে শীর্ষ ১০ জন্মস্থানের তালিকা থেকে প্রথমবারের মতো বাদ পড়েছে ইতালি। ১৯০১ সাল থেকে এই তালিকায় শীর্ষ দশেই ছিল দেশটি।

আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে ইরান অভিমুখে মার্কিন সামরিক অভিযান বন্ধ হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, এই যুদ্ধ শেষ করার জন্য কোনো আনুষ্ঠানিক চুক্তির প্রয়োজন নেই, বরং ইরানকে সামরিকভাবে পঙ্গু করে দেওয়াই মূল লক্ষ্য। গতকাল মঙ্গলবার হোয়াইট হাউসে...
১ ঘণ্টা আগে
ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর সপ্তাহখানেক পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, পৃথিবীর সবচেয়ে শক্তিধর দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। নিঃসন্দেহে ট্রাম্পের ক্ষমতা বেশি, কিন্তু দ্ব্যর্থহীনভাবে মার্কিন জয় ঘোষণা করতে তাঁকে যে পরিমাণ অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষতি মেনে নিতে হবে, সেটা আবার খুব একটা সুখকর...
৮ ঘণ্টা আগে
ইসরায়েলি পার্লামেন্ট ‘নেসেট’ একটি বিতর্কিত মৃত্যুদণ্ড আইন অনুমোদন করেছে। গত সোমবার পাস হওয়া ওই আইনের মাধ্যমে ফিলিস্তিনিদের লক্ষ্য করে মৃত্যুদণ্ডকে স্বয়ংক্রিয় সাজা হিসেবে নির্ধারণ করা হয়েছে। এ নিয়ে বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইতালিসহ ইউরোপীয় দেশগুলো...
৮ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে ইরানের অবস্থান আবারও স্পষ্ট করলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ইরান কোনো সাময়িক যুদ্ধবিরতিতে রাজি নয়; বরং পুরো যুদ্ধের স্থায়ী সমাপ্তিই তাদের লক্ষ্য।
৯ ঘণ্টা আগে