ইউক্রেনের প্রেসিডেন্ট হিসেবে ভলোদিমির জেলেনস্কির মেয়াদ গত বছর শেষ হয়েছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরু হওয়ায় আর নির্বাচন করা সম্ভব হয়নি। তবে যুক্তরাষ্ট্র চায়, ইউক্রেন যেন যুদ্ধবিরতি ঘোষণা করে নিজ দেশে নির্বাচনের আয়োজন করে। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজ দেশের এমন প্রত্যাশার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইউক্রেন ও রাশিয়াবিষয়ক বিশেষ দূত কিথ কেলগ। তিনি বলেন, ইউক্রেনের নির্বাচন যুদ্ধের কারণে স্থগিত ছিল। সেটি এখন সম্পন্ন করা জরুরি। আগামী কয়েক মাসের মধ্যে রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতিতে গিয়ে চলতি বছরের শেষ দিকে তারা নির্বাচনের আয়োজন করতে পারে।
আগামী কয়েক মাসের মধ্যেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে একটি চুক্তির পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। তবে এখন পর্যন্ত এই পরিকল্পনার বিস্তারিত প্রকাশ করা হয়নি।
সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ইউক্রেনে নির্বাচনের বিষয়ে ট্রাম্প প্রশাসনের পরিকল্পনা এখনো চূড়ান্ত হয়নি। তবে নির্বাচন আয়োজনে কিয়েভকে রাজি করানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন কিথ কেলগসহ ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তারা। যুক্তরাষ্ট্র একটি অস্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিতের পর দীর্ঘমেয়াদি চুক্তির জন্য কাজ করবে কি না, তা নিয়েও আলোচনা চলছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আদালত যে জরুরি ক্ষমতার আওতায় শুল্ক আরোপের পথ আটকে দিয়েছে, তার পরিবর্তে তিনি অন্য আইনি পন্থা ব্যবহার করবেন—যেগুলো থেকে আরও বেশি রাজস্ব আদায় সম্ভব হতে পারে।
২ ঘণ্টা আগে
ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানে শীর্ষ নেতাদের লক্ষ্যবস্তু করার কথা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের বরাতে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে এই খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তথ্য অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্দেশ দিলে ইরানের শাসন পরিবর্তনের প্রচেষ্টাও এই...
৩ ঘণ্টা আগে
গত বছরের এপ্রিল থেকে প্রায় প্রতিটি দেশের পণ্যের ওপর ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক বসান। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন, এই শুল্ক ছাড়া আমেরিকা ধ্বংস হয়ে যাবে এবং বিশ্ব আমাদের নিয়ে হাসাহাসি করবে।
৪ ঘণ্টা আগে
ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
৫ ঘণ্টা আগে