নিজেদের জলসীমা সুরক্ষিত রাখতে ইরান পুরোপুরি সক্ষম বলে জানিয়েছেন দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাগেরি। বিশ্বজুড়ে আট মাসের সফর শেষে ফিরে আসা দুটি ইরানি যুদ্ধজাহাজকে স্বাগত জানাতে রোববার (২১ মে) আয়োজিত এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
এর আগে গত শুক্রবার (১৯ মে) যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সের নৌবাহিনীর কমান্ডাররা যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজে করে হরমুজ প্রণালি অতিক্রম করেন। মূলত ইরানের বিরুদ্ধে ঐক্য প্রদর্শন এবং জলপথে চলাচলকারী জাহাজের নিরাপত্তার তদারকির ইঙ্গিত দিতে হরমুজ প্রণালি ভ্রমণ করেন তাঁরা। তবে ইউএসএস পল হ্যামিল্টন নামের একটি আর্লেই বার্ক শ্রেণির ডেস্ট্রয়ারে নৌবাহিনী কমান্ডারদের এমন নৌযাত্রা বিরল ঘটনা।
তাঁদের যাত্রার একপর্যায়ে, ইরানের রেভল্যুশনারি গার্ড বাহিনীর তিনটি দ্রুতগতির নৌযান জাহাজটির দিকে এগিয়ে আসে। এ সময় রেভল্যুশনারি গার্ডের সদস্যরা তাঁদের নৌযানের ডেকে উন্মুক্ত মেশিনগানের পাশে দাঁড়িয়ে ছিলেন। অন্যদিকে পল হ্যামিল্টনের নাবিকেরা একইভাবে মেশিনগান নিয়ে সতর্কভাবে দাঁড়িয়ে থাকেন। অন্যরা নৌযানগুলোর ভিডিওচিত্র ধারণ করেন।
ইরানের চিফ অব স্টাফ মোহাম্মদ বাগেরি বলেন, পশ্চিমা দেশগুলোকে তাদের আঞ্চলিক জলসীমা থেকে হাজার হাজার কিলোমিটার দূরে হরমুজ প্রণালিতে কী করছে তা ব্যাখ্যা করতে হবে। তিনি আরও বলেন, আঞ্চলিক জলসীমার নিরাপত্তা নিশ্চিত করার জন্য ইরানের বিদেশি সহায়তা প্রয়োজন নেই। নিজেদের নৌ কর্মকর্তারা এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ডস দ্বারাই জলসীমা সুরক্ষিত রয়েছে বলেও জানান সশস্ত্র বাহিনীর প্রধান।
বিশ্বশক্তিগুলোর সঙ্গে ইরানের পারমাণবিক চুক্তি ভেস্তে যাওয়ার পর থেকে পারস্য উপসাগরে উত্তেজনা বিরাজ করছে। পাঁচ বছর আগে যুক্তরাষ্ট্র চুক্তি থেকে নিজেদের সরিয়ে নিলে, ওই পারমাণবিক চুক্তি ভেস্তে যায়।

ইরানের সঙ্গে মার্কিন-ইসরায়েলি জোটের যুদ্ধ এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। ১৩ দিনের এই সংঘাতের প্রকৃতি পুরো বিশ্বব্যবস্থাকেই প্রশ্নের মুখে ফেলেছে। বিশেষজ্ঞরা বলেছেন, বৈশ্বিক নিরাপত্তাব্যবস্থা ও অর্থনীতিতে এই যুদ্ধের প্রভাব মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক অন্যান্য সংঘাতের তুলনায় অনেক বেশি বিস্তৃত।
২৩ মিনিট আগে
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘গোপন হাত’ ইরানকে সহায়তা করছে বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি। লন্ডনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হিলি জানান, মধ্যপ্রাচ্যের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ইরানি বাহিনীর হামলার ধরনে এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে, যা ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীর কৌশলের
২ ঘণ্টা আগে
আরবি শব্দ ‘আয়াতুল্লাহ’ অর্থ ‘আল্লাহর নিদর্শন’ বা ‘ঐশ্বরিক চিহ্ন’। দ্বাদশীয় শিয়া ইসলামে এটি একটি উচ্চতর ধর্মীয় পদবি, যা সাধারণত সেসব প্রবীণ আলেম বা পণ্ডিতদের জন্য সংরক্ষিত থাকে, যাঁরা কয়েক দশক ধরে ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান বা সেমিনারগুলোতে ইসলামি আইনশাস্ত্র এবং ধর্মতত্ত্ব নিয়ে অধ্যয়ন ও অধ্যাপনা করেছে
৩ ঘণ্টা আগে
গত দুই সপ্তাহ ধরে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের আঁচ লেগেছে সংযুক্ত আরব আমিরাতেও। ইরান যখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ভয়াবহ হামলার মোকাবিলা করছে, তখন পাল্টাপাল্টি পদক্ষেপ হিসেবে গত দুই সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতের ওপর কয়েক দফায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান।
৩ ঘণ্টা আগে