
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন যুদ্ধের পর আর কোনো যুদ্ধ হবে না—যদি পশ্চিমা দেশগুলো রাশিয়াকে সম্মান করে এবং দেশটির নিরাপত্তাগত স্বার্থকে গুরুত্ব দেয়। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রায় সাড়ে চার ঘণ্টাব্যাপী অনুষ্ঠান ‘ডিরেক্ট লাইন’-এ তিনি এই মন্তব্য করেন।
বিবিসির সাংবাদিক স্টিভ রোজেনবার্গের প্রশ্নের জবাবে পুতিন বলেন, ইউরোপীয় দেশগুলোকে আক্রমণ করার যে অভিযোগ তোলা হচ্ছে, তা সম্পূর্ণ ‘অর্থহীন’।
পুতিন দাবি করেন, রাশিয়ার প্রতি সম্মান দেখানো হলে এবং পূর্বদিকে ন্যাটোর সম্প্রসারণ নিয়ে পশ্চিমা দেশগুলো ‘প্রতারণা’ বন্ধ করলে নতুন কোনো বিশেষ সামরিক অভিযান হবে না। তিনি তাঁর পুরোনো অভিযোগের পুনরাবৃত্তি করে বলেন, ১৯৯০ সালে সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভকে ন্যাটো সম্প্রসারণ না করার যে আশ্বাস দেওয়া হয়েছিল, পশ্চিম তা মানেনি।
মস্কোর একটি হলে আয়োজিত এই অনুষ্ঠানে পুতিনের পেছনে রাশিয়ার বিশাল মানচিত্র ঝুলছিল। এই মানচিত্রে ইউক্রেনের দখলকৃত অঞ্চল, এমনকি ক্রিমিয়াও অন্তর্ভুক্ত ছিল। রুশ রাষ্ট্রীয় টেলিভিশনের দাবি, ওই অনুষ্ঠানটিতে পুতিনকে উদ্দেশ্য করে ৩০ লাখের বেশি প্রশ্ন জমা পড়েছিল।
ইউক্রেন যুদ্ধের বিষয়ে পুতিন বলেন, তিনি ‘শান্তিপূর্ণভাবে’ যুদ্ধ শেষ করতে প্রস্তুত। তবে কোনো ধরনের আপসের ইঙ্গিত দেননি। তিনি আবারও দাবি করেন, ইউক্রেনকে ন্যাটোতে যোগ দেওয়ার চেষ্টা বাদ দিতে হবে এবং রাশিয়ার দখল করা চারটি অঞ্চল থেকে ইউক্রেনীয় সেনা সরিয়ে নিতে হবে। আংশিকভাবে দখল করে নেওয়া ইউক্রেনের দনবাস অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ চায় রাশিয়া।
দেশের অর্থনীতির প্রশ্নে মূল্যস্ফীতি, প্রবৃদ্ধি কমে যাওয়া এবং ভ্যাট বৃদ্ধির বিষয় স্বীকার করেন পুতিন। অনুষ্ঠানের মধ্যেই রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক সুদের হার কমিয়ে ১৬ শতাংশে নামানোর ঘোষণা দেয়। বিদেশনীতি, অর্থনীতি ও যুদ্ধের পাশাপাশি অনুষ্ঠানজুড়ে উঠে আসে মাতৃভূমি, প্রবীণ সেনাদের সম্মান এবং সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যা।
পুতিন পশ্চিমাদের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, তারা ইউক্রেনের মাধ্যমে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছে। তবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপের সঙ্গে ‘সমান মর্যাদা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে’ কাজ করতে তিনি আগ্রহ প্রকাশ করেন। রাশিয়া ভবিষ্যতে ন্যাটোর ওপর হামলা চালাতে পারে—পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর এমন আশঙ্কার কথা আবারও তা নাকচ করে দেন তিনি।

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহত হওয়ার পর আরও দুজন নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় প্রথমে দুই বাংলাদেশি প্রবাসী নিহত হন। পৃথক আরেকটি হামলায় অন্য দুই বাংলাদেশি নিখোঁজ হন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
১০ মিনিট আগে
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের মন্ত্রিসভা থেকে এবার পদত্যাগ করলেন নারী ও মেয়েদের সুরক্ষা এবং সহিংসতাবিষয়ক প্রতিমন্ত্রী জেস ফিলিপস। বাংলাদেশ সময় আজ মঙ্গলবার (১২ মে) সন্ধ্যায় এই খবর দিয়েছে বিবিসি। পদত্যাগপত্রে জেস লিখেছেন—তিনি কথায় নয়, কাজে বিশ্বাসী।
১ ঘণ্টা আগে
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আবহে উত্তপ্ত রাজ্যের রাজনীতি। এরই মধ্যে বড়সড় পদক্ষেপ নিল কলকাতা পুলিশের সাইবার সেল। উসকানিমূলক মন্তব্য এবং ইভিএম নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ‘বাংলা পক্ষ’র প্রতিষ্ঠাতা গর্গ চট্টোপাধ্যায়কে। আজ মঙ্গলবার সাইবার ক্রাইম বিভাগ তাঁকে...
৩ ঘণ্টা আগে
‘মেয়েদের পড়াশোনা করে কী হবে? তাদের প্রতিবাদ বা জনসমাবেশে না গিয়ে ঘরে থাকাই উচিত।’— নারীশিক্ষা নিয়ে বিহারের নবনিযুক্ত শিক্ষামন্ত্রী মিথিলেশ তিওয়ারির এই বিতর্কিত মন্তব্য ঘিরে ভারতজুড়ে নিন্দার ঝড় উঠেছে। ২০২৬ সালে দাঁড়িয়ে, যখন ভারতের নারীরা মহাকাশ বিজ্ঞান থেকে প্রশাসন—সব ক্ষেত্রে নেতৃত্ব...
৪ ঘণ্টা আগে