ইরানের বিরুদ্ধে যুদ্ধে মার্কিন নৌবাহিনীকে নিজেদের বন্দর ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে—এমন দাবি কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নৌবাহিনী ভারতের কোনো বন্দর ব্যবহার করছে না এবং এই সংক্রান্ত খবরগুলো সম্পূর্ণ ভিত্তিহীন।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রতিরক্ষা সচিবের উপদেষ্টা ডগলাস ম্যাকগ্রেগর অতি-ডানপন্থী সংবাদমাধ্যম ওয়ান আমেরিকা নিউজ নেটওয়ার্কে দাবি করেছিলেন, ইরান সংঘাতের মধ্যে মার্কিন যুদ্ধজাহাজগুলো সম্ভবত ভারতের বন্দর ব্যবহার করছে।
এই দাবির প্রতিবাদে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্রভিত্তিক ওএএন চ্যানেলে ভারতীয় বন্দর ব্যবহারের যে দাবি করা হয়েছে তা সম্পূর্ণ ভুয়া এবং মিথ্যা। আমরা এই ধরনের ভিত্তিহীন ও মনগড়া মন্তব্য থেকে আপনাদের সাবধান করছি।
ভারত মহাসাগরে শ্রীলঙ্কার উপকূলে একটি ইরানি যুদ্ধজাহাজে মার্কিন সাবমেরিনের হামলার পর থেকেই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও চুলচেরা বিশ্লেষণ শুরু হয়েছে। ভারত আয়োজিত একটি সামরিক মহড়া শেষে ফেরার পথে ইরানি জাহাজটি আক্রান্ত হয়। এই প্রেক্ষাপটেই মার্কিন নৌবাহিনী ভারতের লজিস্টিক সুবিধা পাচ্ছে কি না, তা নিয়ে আন্তর্জাতিক মহলে নানা গুঞ্জন তৈরি হয়। ভারত সরকার সেই গুঞ্জন থামাতেই এই কড়া প্রতিক্রিয়া জানাল।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালি দিয়ে ইরান শুধু চীনা জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে বলে একাধিক সূত্রের বরাতে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। পারস্য উপসাগরীয় বন্দরগুলোকে উন্মুক্ত সমুদ্রের সঙ্গে যুক্ত করা এই প্রণালিটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি...
১ ঘণ্টা আগে
সংযুক্ত আরব আমিরাতের এই মরু শহরটি দীর্ঘকাল ধরে ধনকুবেরদের কাছে স্বর্গ হিসেবে পরিচিত ছিল। স্বল্প কর, নিরাপত্তা, বিলাসিতা এবং ব্যবসাবান্ধব সরকারের টানে বিশ্বের বিত্তবানেরা এখানে ভিড় করতেন। কিন্তু মাথার ওপর দিয়ে ইরানের ক্ষেপণাস্ত্র উড়ে যাওয়ার ঘটনায় সেই সুনাম এখন চরম সংকটে।
২ ঘণ্টা আগে
উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার প্রেক্ষাপটে নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভয়াবহ আক্রমণের মুখে নিজেদের রক্ষা করতে পাল্টা আঘাত হানা ছাড়া তেহরানের সামনে আর ‘কোনো পথ খোলা ছিল না’।
৩ ঘণ্টা আগে
ইরানের ‘অ্যাসেম্বলি অফ এক্সপার্টস’ বা বিশেষজ্ঞ পরিষদ দেশটির পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনের লক্ষ্যে প্রার্থীদের একটি সংক্ষিপ্ত তালিকা (শর্টলিস্ট) তৈরি করেছে। পরিষদের সদস্য সৈয়দ আহমদ খাতানি এই তথ্য নিশ্চিত করেছেন। গত শনিবার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার...
৩ ঘণ্টা আগে