
ইউক্রেনের ধারাবাহিক ড্রোন হামলায় এবার লক্ষ্যবস্তু হয়েছে রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম অনলাইন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ‘ওজন’ (Ozon)-এর একাধিক গুদাম ও লজিস্টিক কেন্দ্র। স্থানীয় সময় আজ সোমবার (২৪ আগস্ট) ভোরে রাশিয়ার দক্ষিণাঞ্চলের ক্রাসনোদার, দাগেস্তান, স্তাভরোপল ও আদিগেয়া অঞ্চলে প্রতিষ্ঠানটির বিভিন্ন স্থাপনায় আগুন লাগে এবং কয়েকজন আহত হন বলে জানিয়েছে ওজন কর্তৃপক্ষ।
কোম্পানিটি জানায়, স্থানীয় সময় আজ ভোর প্রায় ৫টার দিকে ড্রোন হামলার পর দাগেস্তানের মাখাচকালা শহরে তাদের একটি লজিস্টিক কেন্দ্রে আগুন ধরে যায়। এর আগে ক্রাসনোদার শহরের একটি কেন্দ্রেও বড় ধরনের অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। আদিগেয়া অঞ্চলের আদিগেইস্ক ও স্তাভরোপলের নেভিন্নোমিস্ক শহরে ওজনের কর্মীদের সরিয়ে নেওয়া হয়েছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, ক্রাসনোদারে ইউক্রেনীয় ড্রোন হামলায় তিন শিশু নিহত হয়েছে। তাদের বয়স ১৩, ১৫ ও ১৬ বছর। আহত আরও ছয় শিশুকে হাসপাতালে নেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া হামলার কয়েকটি ভিডিও যাচাই করেছে বিবিসি। একটি ভিডিওতে ওরেনবুর্গ অঞ্চলে একটি গুদামে ড্রোন আঘাত হানতে দেখা গেছে। অন্য একটি ভিডিওতে দাগেস্তানে ওজনের গুদাম থেকে বিশাল ধোঁয়া ও আগুনের কুণ্ডলী উঠতে দেখা যায়।
হামলার খবরে আজ মস্কো স্টক এক্সচেঞ্জে ওজনের শেয়ারের দাম একপর্যায়ে ১২ শতাংশ পর্যন্ত কমে যায়। কোম্পানিটির প্রধান শেয়ারহোল্ডার বেসরকারি বিনিয়োগ প্রতিষ্ঠান এএফকে সিস্তেমার শেয়ারও প্রায় ১৩ শতাংশ পড়ে যায়। ক্রেমলিন জানিয়েছে, এই কঠিন পরিস্থিতিতে ওজনকে সহায়তার বিভিন্ন উপায় নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা চলছে।
এর আগে ইউক্রেন রাশিয়ার সবচেয়ে বড় অনলাইন খুচরা বিক্রেতা ওয়াইল্ডবেরিজের অন্তত ১৫টি বড় লজিস্টিক হাবে হামলা চালায়। ইউক্রেন দাবি করে আসছে, এসব কেন্দ্র ‘দ্বৈত ব্যবহারযোগ্য’ পণ্য সংরক্ষণ ও সরবরাহে ব্যবহৃত হওয়ায় সেগুলো বৈধ সামরিক লক্ষ্য। তবে রাশিয়া এই অভিযোগ অস্বীকার করেছে।
১৯৯৮ সালে প্রতিষ্ঠিত ওজন রাশিয়ার অন্যতম পুরোনো অনলাইন খুচরা বিক্রেতা এবং আকার ও বিস্তৃতির দিক থেকে ওয়াইল্ডবেরিজের পরই এর অবস্থান। দেশটির ৮৫ থেকে ৯০ শতাংশ অর্থনৈতিকভাবে সক্রিয় মানুষ এই দুই প্ল্যাটফর্ম ব্যবহার করেন বলে ধারণা করা হয়।
ফলে এসব প্রতিষ্ঠানে হামলা রাশিয়ার সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে যুদ্ধের প্রভাব আরও স্পষ্ট করে তুলছে।

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ আমলের সর্বোচ্চ ধর্মীয় নেতা ও সাবেক গ্র্যান্ড মুফতি আহমাদ বদর আল-দিন হাসুনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। সহিংসতায় উসকানি, হত্যাকাণ্ডকে ন্যায্যতা দেওয়া এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তাঁকে দোষী সাব্যস্ত করা হয়েছে।
৩৬ মিনিট আগে
পাকিস্তানের কারাকোরাম পর্বতমালার স্পান্টিক শৃঙ্গ থেকে যুক্তরাজ্যভিত্তিক স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসক আসমা মুশতাকের মরদেহ উদ্ধারের অভিযান প্রতিকূল আবহাওয়ার কারণে বাধাগ্রস্ত হয়েছে। পাকিস্তানের আলপাইন ক্লাব জানিয়েছে, ৩৪ বছর বয়সী আসমা মুশতাক সফলভাবে ৭ হাজার ২৭ মিটার উঁচু স্পান্টিক শৃঙ্গের চূড়ায়...
১ ঘণ্টা আগে
নিউজিল্যান্ডে ১৬ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সন জানিয়েছেন, তাঁর দল এই বিষয়ে সংসদে একটি বিল উত্থাপন করবে।
৪ ঘণ্টা আগে
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছর পর দেশটির শাসনব্যবস্থা, নারীর অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং সাধারণ মানুষের জীবন নিয়ে এক বিরল চিত্র তুলে ধরেছে বিবিসি। দুই বছর ধরে তালেবানের প্রভাবশালী নেতা, সাবেক যোদ্ধা ও সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাৎকারের ভিত্তিতে তৈরি এই প্রতিবেদনে উঠে এসেছে
৪ ঘণ্টা আগে