
দক্ষিণ আফ্রিকার দুটি টাউনশিপে পৃথক বন্দুক হামলায় অন্তত ২৭ জন নিহত ও ২৬ জন আহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল শনিবার রাতে জোহানেসবার্গের দক্ষিণ-পশ্চিমে ওয়েডেলা টাউনশিপের একটি পানশালায় এবং আজ রোববার ভোরে কেপটাউনের কাছে লাওয়ান্ডলের একটি দোকানে এসব হামলা হয়। পুলিশ জানিয়েছে, দুই ঘটনায় জড়িত সন্দেহভাজনদের ধরতে অভিযান চলছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, শনিবার রাত সাড়ে ৯টার দিকে গাওটেং প্রদেশের ওয়েস্ট র্যান্ড জেলার ওয়েডেলার এক্সটেনশন ৩ এলাকায় প্রথম হামলাটি হয়। পুলিশ জানিয়েছে, বন্দুকধারীরা প্রথমে পানশালার বাইরে জড়ো হওয়া লোকজনকে লক্ষ্য করে গুলি চালায়। পরে তারা পানশালার ভেতরে ঢুকে গুলি চালায়।
এ ঘটনায় অন্তত ১৭ জন নিহত এবং ১৫ জন আহত হন। হামলার সময় কিছু গ্রাহককে তল্লাশি করে তাদের মোবাইল ফোন নিয়ে নেওয়া হয় বলে তদন্তকারীরা জানিয়েছেন। পুলিশের তথ্য অনুযায়ী, হামলাকারীরা দুটি গাড়িতে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ সময় আরও দুটি গাড়িতে আগুন দেওয়া হয়। হামলায় জড়িত আটজন সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ। তারা একে-৪৭ রাইফেল ও পিস্তল নিয়ে সজ্জিত ছিল বলে জানা গেছে। তবে হামলার উদ্দেশ্য এখনো জানা যায়নি এবং কাউকে গ্রেপ্তারের ঘোষণা দেওয়া হয়নি।
ক্যাপ্টেন টিন্টসওয়ালো সিবেকো জানিয়েছেন, আট সন্দেহভাজনকে শনাক্ত ও গ্রেপ্তারের জন্য গোয়েন্দা কর্মকর্তা ও বিশেষায়িত ইউনিটগুলোকে দায়িত্ব দেওয়া হয়েছে। এ ঘটনায় পুলিশ ১৭টি হত্যা মামলা, ১৫টি হত্যাচেষ্টার মামলা এবং সম্পত্তির ক্ষয়ক্ষতির অভিযোগে দুটি মামলা করেছে।
অন্যদিকে, রোববার মধ্যরাতের পর কেপটাউনের কাছে লাওয়ান্দলের একটি দোকানে বন্দুক হামলায় অন্তত ১০ জন নিহত ও ১১ জন আহত হন। এ ঘটনায় একাধিক সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ। দুই হামলার কয়েক দিন আগেই ডারবান শহরের কাছে একটি বাড়িতে আয়োজিত পার্টিতে বন্দুক হামলায় ১১ জন নিহত হন। নিহতদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারীও ছিলেন।
দক্ষিণ আফ্রিকায় দীর্ঘদিন ধরে সহিংস অপরাধের মাত্রা উচ্চ। দেশটিতে আগ্নেয়াস্ত্র ব্যবহার করে হত্যাকাণ্ডও নিয়মিত ঘটে। জননিরাপত্তা পরিস্থিতির উন্নতিতে সরকার দীর্ঘদিন ধরে চাপের মুখে রয়েছে। বিশেষ করে বড় শহরগুলোতে সশস্ত্র অপরাধ মোকাবিলায় পুলিশ অতিরিক্ত অভিযান পরিচালনা করছে।

নেপালের মানাং জেলার নার ফু অঞ্চলের ৭ হাজার ১২৬ মিটার উঁচু হিমলুং হিমালে তুষারধসের পর অন্তত ১৪ জন নেপালি নিখোঁজ হয়েছেন। খারাপ আবহাওয়ার কারণে উদ্ধারকারী হেলিকপ্টার এখনো ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। আজ রোববার সকাল থেকে সরকারি সংস্থা ও বেসরকারি অপারেটরদের...
২৭ মিনিট আগে
টানা ৪৮ ঘণ্টার ভারী বৃষ্টিতে ব্যাপক জলাবদ্ধতা, যানজটে জনজীবনে বিঘ্ন ঘটার পর থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের ৫০টি জেলাকেই দুর্যোগকবলিত এলাকা ঘোষণা করা হয়েছে। থাইল্যান্ডের সংবাদমাধ্যম ব্যাংকক পোস্টের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
কয়েক মাসের জল্পনা-কল্পনা ও পরিকল্পনার অবসান ঘটিয়ে ইন্দোনেশিয়া অবশেষে ইতালির বিমানবাহী রণতরী জিউসেপ্পে গারিবাল্ডি গ্রহণ করেছে। দেশটি রণতরীটিকে কেআরআই শ্রীবিজয়া নামে নিজ নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করেছে। মার্কিন সংবাদমাধ্যম দ্য ন্যাশনাল ইন্টারেস্টের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
ভারতের পাঞ্জাব রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ছাড়ার খবর সরাসরি নাকচ করে দিয়েছেন। তবে তিনি স্পষ্ট করে বলেছেন, পাঞ্জাবের সার্বিক রাজনীতি ও বর্তমান পরিস্থিতি নিয়ে নিজের অনুভূতি ও মতামত দলীয় নেতৃত্বকে জানানোকে তিনি নিজের দায়িত্ব মনে করেন।
৩ ঘণ্টা আগে