
ভারতের অরুণাচল প্রদেশের সীমান্ত এলাকায় চীনের সামরিক বাহিনীর (পিপলস লিবারেশন আর্মির) অনুপ্রবেশের গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন বিজেপির জ্যেষ্ঠ সংসদ সদস্য তাপির গাও। তিনি জানিয়েছেন, প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) সংলগ্ন সীমানায় চীনা অনুপ্রবেশের বিষয়ে স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিদের দেওয়া সতর্কবার্তাকে কোনোভাবেই অবহেলা করা উচিত নয়।
সম্প্রতি অরুণাচলের আপার সুবানসিরি জেলার তকসিং সেক্টরে চীনের সামরিক কর্মকাণ্ড নিয়ে ভারতীয় গণমাধ্যমে বিভিন্ন সংবাদ প্রকাশিত হয়েছে। এ বিষয়ে আজ শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে তাপির গাও বলেন, ‘অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য এবং সার্বভৌম অংশ। দেশের সার্বভৌমত্ব নিয়ে কোনো আপস হতে পারে না। ভারত শান্তি, আলোচনা এবং বন্ধুত্বে বিশ্বাস করে, তবে তা কখনোই ভূখণ্ডের অখণ্ডতা বিসর্জন দিয়ে নয়।’
তিনি স্মরণ করিয়ে দেন, ২০১৯ সালেও তিনি ভারতের পার্লামেন্টে চীনা অনুপ্রবেশের বিষয়টি উত্থাপন করেছিলেন। কিন্তু সে সময় বিষয়টিকে অনেকেই গুরুত্ব দেননি। এমনকি এ ধরনের কথা বললে ভারতীয় সেনাবাহিনীর মনোবল ভেঙে যায় বলেও দাবি করেছিলেন কেউ কেউ।
উল্লেখ্য, সম্প্রতি তকসিং এলাকার অধিবাসীদের প্রতিনিধিত্বকারী সামাজিক সংগঠন ‘নাহ ওয়েলফেয়ার সোসাইটি’ (এনডব্লিউএস) অভিযোগ করেছে, চীনা সেনারা সীমান্ত পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশ করেছে এবং ক্যাম্প স্থাপন করেছে।
তবে ভারতীয় সেনাবাহিনী এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করে একে ‘ভিত্তিহীন’ বলে উল্লেখ করেছে। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, অরুণাচল প্রদেশের ভেতরে চীনের সামরিক বাহিনী ভারতীয় ভূখণ্ড দখল করেছে বা ক্যাম্প স্থাপন করেছে—এমন প্রতিবেদনের কোনো ভিত্তি নেই।
অন্যদিকে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু জানিয়েছেন, তিনি অভিযোগকারী স্থানীয় অধিবাসী এবং প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তা—উভয় পক্ষের সঙ্গেই কথা বলে বিষয়টি খতিয়ে দেখবেন।
বিষয়টি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, চীনের সঙ্গে সীমান্ত এলাকার নিরাপত্তা ও শান্তি বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিষয়টি ভারত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে। অপরদিকে বেইজিংয়ের পক্ষ থেকে কোনো সামরিক তৎপরতার খবর সরাসরি স্বীকার বা অস্বীকার না করে দাবি করা হয়েছে, ভারত-চীন সীমান্তে বর্তমানে পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। তবে অরুণাচল প্রদেশ সীমান্তের কাছে চীনা সামরিক তৎপরতা বেড়েছে—এমন প্রতিবেদনের বিষয়ে মন্তব্য করতে তারা অস্বীকৃতি জানিয়েছে।
তথ্যসূত্র: দ্য টেলিগ্রাফ ইন্ডিয়া

যৌথ সামরিক মহড়ায় অংশ নিতে চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) বিমানবাহিনীর একটি দল গতকাল শুক্রবার মিসরে পৌঁছেছে। ‘ঈগলস অব সিভিলাইজেশন-২০২৬’ নামে এই মহড়া আগামী মাস পর্যন্ত চলবে। এটি চীন ও মিসরের বিমানবাহিনীর মধ্যে দ্বিতীয় যৌথ মহড়া...
১ ঘণ্টা আগে
এক সময় হাজার ফুট উঁচুতে উড়োজাহাজে যাত্রীদের সেবা দিতেন এয়ার ইন্ডিয়ার সাবেক এয়ার হোস্টেস নেহা পচিশিয়া। সেখান থেকে তাঁর পুলিশ কর্মকর্তা হয়ে ওঠার গল্পটি অনুপ্রেরণার দৃষ্টান্ত হিসেবে দেখা হতো। তবে সাফল্যের এক দশক পর সেই পরিচিতি ঢেকে গেছে গুরুতর এক অপরাধের অভিযোগে...
৫ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনা বা পুরোনো হওয়ার কারণে ‘স্ক্র্যাপ’ বা বাতিল ঘোষণা করা গাড়িগুলো সাধারণত আমেরিকানদের কাছে কেবলই ভাঙারি লোহা-লক্কড়। তবে মধ্য আমেরিকার একদল উদ্যমী মানুষের কাছে এগুলোই জীবিকা ও কর্মসংস্থানের মূল ভিত্তি।
৫ ঘণ্টা আগে
ইউক্রেনের একটি শপিং সেন্টারে ‘ডাবল ট্যাপ’ ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। দেশটির দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের ক্রিভি রিহ শহরের ব্যস্ত ওই শপিং সেন্টারে স্থানীয় সময় শুক্রবারে চালানো এ হামলায় ১৬ জন নিহত ও ১৩০ জন আহত হয়েছেন। এখনো নয়জন নিখোঁজ রয়েছেন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।
৭ ঘণ্টা আগে