উগান্ডার রাজধানী কাম্পালায় আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন পুলিশ সদস্য রয়েছেন। এ ছাড়া হামলার ঘটনায় আহত হয়েছেন ৩৩ জন। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা সংকটাপন্ন। দেশটির পুলিশের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সংসদ ভবন ও পুলিশ স্টেশনের কাছে তিনজন হামলাকারী বিস্ফোরণ ঘটনায়। হামলাকারীরা মোটরবাইকে চড়ে আসে। ধারণা করা হচ্ছে, এই হামলার ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়বে।
কর্মকর্তারা জানিয়েছেন, শহরের অন্যান্য জায়গায় আরও বোমা পাওয়া গেছে।
পুলিশের মুখপাত্র ফ্রেড এনাঙ্গা বলেছেন, ‘এখনো আরও হামলার আশঙ্কা রয়েছে। বিশেষ করে আত্মঘাতী হামলার আশঙ্কা রয়েছে।’
এই হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)।

মুসলিম ব্রাদারহুডের মিসর ও জর্ডান শাখাকে সন্ত্রাসী সংগঠন হিসেবে এবং লেবাননের শাখাকে আরও কঠোর শ্রেণি ভুক্তি অনুযায়ী ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (১৩ জানুয়ারি) এই সংক্রান্ত ঘোষণা দেয় মার্কিন পররাষ্ট্র দপ্তর।
৮ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর ওপর যুক্তরাষ্ট্র ২৫ শতাংশ শুল্ক আরোপ করতে পারে—এমন ঘোষণা দিয়ে নতুন করে আন্তর্জাতিক বাণিজ্য ও ভূরাজনীতিতে আলোড়ন সৃষ্টি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমন ও মানবাধিকার পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
৯ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে দেশটির জনগণের প্রতি বিক্ষোভ চালিয়ে যাওয়ার সরাসরি আহ্বান জানিয়েছেন। তিনি ইরানিদের নিজ নিজ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখল করে নেওয়ার কথা বলেন এবং বিক্ষোভ চালিয়ে যাওয়ার অনুরোধ জানান।
১০ ঘণ্টা আগে
২০২৫ সালে ভারতে সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণাত্মক বক্তব্যের এক নতুন নজির স্থাপন করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি গবেষণা সংস্থা। ওয়াশিংটন ডিসিভিত্তিক ‘সেন্টার ফর দ্য স্টাডি অব অর্গানাইজড হেট’ পরিচালিত ‘ইন্ডিয়া হেট ল্যাব’ (আইএইচএল) এর এক নতুন প্রতিবেদনে বলা হয়েছে—গত বছর জুড়ে ভারতে মুসলিম
১১ ঘণ্টা আগে