এক সপ্তাহের ব্যবধানে পূর্ব আফ্রিকার দেশ উগান্ডায় তৃতীয়বারের মতো বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুই শিশু নিহত হয়েছে। গত শুক্রবার বোমা হামলার ঘটনাটি ঘটে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা গতকাল শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী কাম্পালা থেকে ৬০ কিলোমিটার (২৭ মাইল) উত্তরে নাকসেকে জেলায় বিস্ফোরণের ঘটনাটি ঘটে।
এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে, এই হামলার ঘটনায় এখনো কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি। বোমাটি দেখতে কাঁঠাল আকৃতির ছিল। শিশুরা খেলার সময় ওই কাঁঠালসদৃশ বোমাটি দেওয়া হয়।
পুলিশের মুখপাত্র আসান কাসিংয়ে এক টুইট বার্তায় জানিয়েছেন, নিহত দুই শিশুর মধ্যে একজন প্রতিবন্ধী শিশু রয়েছে। প্রতিবন্ধী শিশুটির নাম কিউওয়া পাথিয়াস। নিহত আরেক শিশুর নাম কিয়িংগি মাইকেল (১৪)।
এর আগে গত ২৩ অক্টোবর উগান্ডার রাজধানী কাম্পালায় বোমা হামলার ঘটনা ঘটে। এতে একজন নিহত হন। আহত হন তিনজন। ওই হামলার দায় স্বীকার করে জঙ্গিগোষ্ঠী আইএস। এরপর ২৫ অক্টোবর একটি বাসে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ ওই হামলায় দুজন নিহতের তথ্য নিশ্চিত করে। উগান্ডার কর্তৃপক্ষ এসব হামলার ঘটনা তদন্ত করছে।

ইরানের সঙ্গে মার্কিন-ইসরায়েলি জোটের যুদ্ধ এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। ১৩ দিনের এই সংঘাতের প্রকৃতি পুরো বিশ্বব্যবস্থাকেই প্রশ্নের মুখে ফেলেছে। বিশেষজ্ঞরা বলেছেন, বৈশ্বিক নিরাপত্তাব্যবস্থা ও অর্থনীতিতে এই যুদ্ধের প্রভাব মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক অন্যান্য সংঘাতের তুলনায় অনেক বেশি বিস্তৃত।
৮ মিনিট আগে
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘গোপন হাত’ ইরানকে সহায়তা করছে বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি। লন্ডনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হিলি জানান, মধ্যপ্রাচ্যের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ইরানি বাহিনীর হামলার ধরনে এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে, যা ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীর কৌশলের
২ ঘণ্টা আগে
আরবি শব্দ ‘আয়াতুল্লাহ’ অর্থ ‘আল্লাহর নিদর্শন’ বা ‘ঐশ্বরিক চিহ্ন’। দ্বাদশীয় শিয়া ইসলামে এটি একটি উচ্চতর ধর্মীয় পদবি, যা সাধারণত সেসব প্রবীণ আলেম বা পণ্ডিতদের জন্য সংরক্ষিত থাকে, যাঁরা কয়েক দশক ধরে ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান বা সেমিনারগুলোতে ইসলামি আইনশাস্ত্র এবং ধর্মতত্ত্ব নিয়ে অধ্যয়ন ও অধ্যাপনা করেছে
৩ ঘণ্টা আগে
গত দুই সপ্তাহ ধরে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের আঁচ লেগেছে সংযুক্ত আরব আমিরাতেও। ইরান যখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ভয়াবহ হামলার মোকাবিলা করছে, তখন পাল্টাপাল্টি পদক্ষেপ হিসেবে গত দুই সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতের ওপর কয়েক দফায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান।
৩ ঘণ্টা আগে