Ajker Patrika

প্রাকৃতিকভাবে রক্তসঞ্চালন বাড়ানোর উপায়

ফিচার ডেস্ক
প্রাকৃতিকভাবে রক্তসঞ্চালন বাড়ানোর উপায়

শরীরে রক্তসঞ্চালন বৃদ্ধি করা সামগ্রিক স্বাস্থ্য ও হৃদ্‌যন্ত্রের জন্য অত্যন্ত জরুরি। সহজ কিছু খাবার এবং জীবনযাত্রায় পরিবর্তনের মাধ্যমে প্রাকৃতিকভাবেই রক্তপ্রবাহ উন্নত করা সম্ভব।

রক্তপ্রবাহ বৃদ্ধিতে সহায়ক খাবার

  • বিট ও সবুজ শাকসবজি: এতে থাকা নাইট্রেট শরীরে নাইট্রিক অক্সাইডে রূপান্তরিত হয়ে রক্তনালি প্রসারিত করে।
  • রসুন ও পেঁয়াজ: অ্যান্টিঅক্সিডেন্ট ও সালফারযুক্ত উপাদান, যা রক্তনালি চওড়া করতে ও রক্তচাপ কমাতে সাহায্য করে।
  • লাল মরিচ ও দারুচিনি: রক্তনালি প্রসারিত করে রক্তপ্রবাহকে ত্বরান্বিত করে।
  • ফ্যাটযুক্ত মাছ (ওমেগা-৩): রুই, ক্যাটফিশ বা সামুদ্রিক মাছ রক্ত জমাট বাঁধতে দেয় না।
  • লেবুজাতীয় ফল, টমেটো ও বেরি: অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এসব ফল রক্তনালির সংকোচন কমায় ও প্রদাহ রোধ করে।
  • আদা, হলুদ ও ডালিম: রক্ত সঞ্চালন বাড়িয়ে পেশি ও টিস্যুতে অক্সিজেন সরবরাহ নিশ্চিত করে।

জীবনযাত্রায় প্রয়োজনীয় পরিবর্তন

  • ধূমপান রক্তনালির মারাত্মক ক্ষতি করে।
  • ব্যায়াম ও হাঁটাচলা রক্তের গতি বজায় রাখে।
  • অতিরিক্ত ওজন রক্তপ্রবাহে বাধা সৃষ্টি করে।
  • যোগব্যায়াম বা মেডিটেশনের মাধ্যমে স্ট্রেস কমালে রক্তচাপ স্বাভাবিক থাকে।

সূত্র: হেলথ লাইন

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত