
আধুনিক জীবনে শারীরিক বিকৃত ভঙ্গির কারণে দেখা দিচ্ছে মেরুদণ্ডের সমস্যা। এর মধ্যে অঙ্গভঙ্গিজনিত কোমরব্যথা অন্যতম। সঠিকভাবে বসে কাজ না করার কারণে এটি হয়। তা ছাড়া বসার চেয়ারের কাঠামোগত ত্রুটির জন্যও এ সমস্যা দেখা দিতে পারে। যাঁরা চেয়ারে বসে কাজ করেন, তাঁদের প্রায় সব বয়সীদেরই দেহভঙ্গিজনিত কোমরব্যথা হতে পারে। মেরুদণ্ড সম্পর্কে সচেতনতা এবং সঠিক দৈনন্দিন জীবনযাত্রার অভাব এ জন্য দায়ী। সুনির্দিষ্ট কারণ ছাড়াও এ ধরনের ব্যথা হতে পারে। আবার অত্যধিক মানসিক চাপের ফলেও হতে পারে এ ধরনের কোমরব্যথা।
সমস্যার কারণ
উপসর্গ
কারা ঝুঁকিতে
সমাধানের উপায়
বেশির ভাগ ক্ষেত্রে কোমরব্যথার পেছনে কোনো মারাত্মক কারণ খুঁজে পাওয়া যায় না। এ ব্যথা সহজে সারানো যায়। তবে কিছু গুরুতর ক্ষেত্রে সহজে সুস্থ হওয়া কষ্টসাধ্য বিষয় হয়ে ওঠে। সারাক্ষণ ব্যথা তাড়া করে। এ ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যথানাশক ওষুধ খাওয়া উচিত নয়। এ জন্য দরকার সঠিক দেহবিন্যাস জেনে সে মোতাবেক কর্মস্থলে কাজ করা এবং প্রয়োজনে
বসার ভঙ্গি পরিবর্তন করা।
চিকিৎসকের পরামর্শে নিয়মিত শরীরচর্চায় অনেকাংশে মুক্তি পাওয়া যায় এ ব্যথা থেকে।
প্রতিরোধের উপায়
সুস্থ জীবনধারা
পরামর্শ: ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞ, ন্যাশনাল ইনস্টিটিউট অব ক্যানসার রিসার্চ অ্যান্ড হাসপাতাল, ঢাকা; চেম্বার: আলোক মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার, মিরপুর, ঢাকা

বয়স্ক মানুষের হাড় ভাঙা ও পড়ে যাওয়ার ঝুঁকি কমাতে নিয়মিত ক্যালসিয়াম ও ভিটামিন ডি সাপ্লিমেন্ট গ্রহণের তেমন কার্যকর প্রমাণ পাওয়া যায়নি। নতুন এক বিস্তৃত গবেষণা পর্যালোচনায় দেখা গেছে, অধিকাংশ বয়স্ক মানুষের ক্ষেত্রে ক্যালসিয়াম, ভিটামিন ডি কিংবা দুটির সম্মিলিত ব্যবহারে হাড় ভাঙা বা পড়ে যাওয়ার ঘটনা...
১২ ঘণ্টা আগে
‘বিশ্ব হার্ট দিবস ২০২৬’ উপলক্ষে হৃদ্যন্ত্রের সুস্বাস্থ্য নিয়ে সচেতনতা এবং আধুনিক কার্ডিয়াক চিকিৎসাসেবা আরও সহজলভ্য করার অঙ্গীকার নিয়ে মাসব্যাপী বিশেষ আয়োজন করেছে রাজধানীর ভাটারায় অবস্থিত ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল।
১৬ ঘণ্টা আগে
ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। গেল সেপ্টেম্বর মাসে ডেঙ্গুতে ১৪৮ জনের মৃত্যু হয়েছে। আর চলতি মাসের প্রথম দিনেই অর্থাৎ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু খবর পাওয়া গেছে। এই সময়ে ১ হাজার ৯৭৮ জন রোগী নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে...
১৬ ঘণ্টা আগে
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯ জনে। তবে ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি...
১৭ ঘণ্টা আগে