হৃদ্রোগের চিকিৎসায় ব্যবহৃত হার্টের রিং বা করোনারি স্টেন্টের পুনর্নির্ধারিত মূল্য বাস্তবায়নে দেশের হাসপাতালগুলোকে চিঠি দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। আজ মঙ্গলবার অধিদপ্তর এ নির্দেশনা জারি করে।
চিঠিতে বলা হয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের নির্দেশনা এবং বিশেষজ্ঞ পরামর্শক কমিটির সুপারিশের ভিত্তিতে আমদানি করা বিভিন্ন ধরনের করোনারি স্টেন্টের মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে।
অধিদপ্তরের চিঠিতে হাসপাতালগুলোর জন্য চারটি জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। এগুলো হলো—হার্টের রিংয়ের নতুন মূল্যতালিকা সংশ্লিষ্ট সব হাসপাতালের নোটিশ বোর্ডে সর্বসাধারণের অবগতির জন্য প্রদর্শন করতে হবে; রিংয়ের সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) অনুসরণ করে ক্রয়-বিক্রয় নিশ্চিত করতে হবে; এটিকে কোনোভাবেই হাসপাতালের চিকিৎসা প্যাকেজের অন্তর্ভুক্ত করা যাবে না এবং কোনো অবস্থাতেই পুরোনো বা বর্ধিত মূল্যে রিং বিক্রি করা যাবে না।
চিঠিতে জানানো হয়, বিভিন্ন মডেলের হার্টের রিংয়ের দাম সর্বনিম্ন ১ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৪৭ হাজার ৮০০ টাকা পর্যন্ত কমানো হয়েছে। এর মধ্যে ‘সিলিন কাভার্ড স্টেন্ট’ রিংয়ের দাম ১ লাখ ৯ হাজার ৮০০ টাকা থেকে কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৬২ হাজার টাকা। এ ছাড়া ‘ম্যাগমা র্যাপামাইসন’ রিংয়ের দাম ৩৭ হাজার থেকে কমিয়ে ৩০ হাজার টাকা করা হয়েছে।
এর আগে গত ২৫ ফেব্রুয়ারি ঔষধ প্রশাসন অধিদপ্তর এক প্রজ্ঞাপনের মাধ্যমে ২৮ ধরনের হার্টের রিংয়ের সর্বোচ্চ খুচরা মূল্য কমানোর ঘোষণা দেয়। তবে তিন মাসের বেশি সময় পেরিয়ে গেলেও অনেক হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্রে পুরোনো দামেই স্টেন্ট বিক্রির অভিযোগ ওঠে।
ঔষধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক আখতার হোসেন বলেন, ‘নতুন দামে হার্টের রিং বিক্রি না করা হলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। নতুন নির্দেশনা বাস্তবায়ন করতে হাসপাতালগুলোয় আমাদের তদারকি আরও জোরদার করা হবে।’

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৬৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫০ জনে।
১১ ঘণ্টা আগে
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও চারজনের মৃত্যু হয়েছে। চারজনেরই মৃত্যু হয়েছে রাজধানী ঢাকায়। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে একজনের। এ নিয়ে চলতি বছরে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১১৪ জনে।
১২ ঘণ্টা আগে
অ্যান্টিবায়োটিক চলাকালে চিনিযুক্ত খাবার গ্রহণ করলে অন্ত্রের মাইক্রোবায়োম বা অণুজীবের বৈচিত্র্য উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে। এর ফলে বিভিন্ন রোগের বিপজ্জনক সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে। এমনটাই উঠে এসেছে নতুন এক গবেষণায়। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
১৩ ঘণ্টা আগে
বয়স্ক মানুষের হাড় ভাঙা ও পড়ে যাওয়ার ঝুঁকি কমাতে নিয়মিত ক্যালসিয়াম ও ভিটামিন ডি সাপ্লিমেন্ট গ্রহণের তেমন কার্যকর প্রমাণ পাওয়া যায়নি। নতুন এক বিস্তৃত গবেষণা পর্যালোচনায় দেখা গেছে, অধিকাংশ বয়স্ক মানুষের ক্ষেত্রে ক্যালসিয়াম, ভিটামিন ডি কিংবা দুটির সম্মিলিত ব্যবহারে হাড় ভাঙা বা পড়ে যাওয়ার ঘটনা...
১ দিন আগে