আকাশে মেঘের ঘনঘটা, ঝুম বৃষ্টি আর মাটির সোঁদা গন্ধ—বাঙালির জীবনে বর্ষা নিয়ে আসে এক অদ্ভুত স্নিগ্ধতা। কিন্তু এই রূপসী বর্ষার হাত ধরেই প্রতিবছর আমাদের মাঝে হাজির হয় ডেঙ্গু নামের এক নীরব ঘাতক। বর্ষা মৌসুমে দেশজুড়ে এডিস মশার প্রজনন এবং ডেঙ্গু জ্বরের প্রকোপ আশঙ্কাজনক বেড়ে যায়। একটু অসচেতনতা বা অবহেলা এ সময়ে ডেকে আনতে পারে চরম বিপর্যয়। তাই বর্ষায় ডেঙ্গু প্রতিরোধে এখনই সর্বোচ্চ সতর্ক হওয়া প্রয়োজন।
ডেঙ্গু একটি ভাইরাসজনিত জ্বর। এটি প্রধানত এডিস ইজিপ্টি নামক স্ত্রী মশার কামড়ের মাধ্যমে ছড়ায়। এরা সাধারণত পরিষ্কার ও স্থির পানিতে ডিম ছাড়ে। বর্ষাকালে নিয়মিত বৃষ্টির ফলে আমাদের চারপাশে ডাবের খোসা, টায়ার, ভাঙা প্লাস্টিকের বোতল, ফুলের টব কিংবা ছাদবাগানের টবে সহজে পানি জমে। এসবের পানি এডিস মশার বংশবৃদ্ধির উর্বর জায়গা। মাত্র এক চামচ পরিমাণ জমে থাকা পানিতেও এডিস মশা ডিম পাড়তে পারে এবং তা থেকে কয়েক দিনে পূর্ণাঙ্গ মশার জন্ম হয়। ফলে বর্ষা এলে মশার সংখ্যা জ্যামিতিক হারে বাড়ে বলে ডেঙ্গুর প্রকোপ বহুগুণ বাড়ে।
চিকিৎসকদের মতে, দুই বছর থেকে ডেঙ্গুর লক্ষণগুলোতে কিছুটা পরিবর্তন দেখা যাচ্ছে। আগে যেখানে তীব্র জ্বর এবং শরীরে প্রচণ্ড ব্যথা ছিল প্রধান লক্ষণ, এখন অনেক সময় উচ্চ তাপমাত্রা ছাড়াও ডেঙ্গু হতে পারে। তাই লক্ষণগুলো সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা জরুরি—
তীব্র জ্বর: হঠাৎ শরীরের তাপমাত্রা ১০১ ফারেনহাইট থেকে ১০৪ ফারেনহাইট বা তার বেশি হওয়া।
শরীরে তীব্র ব্যথা: চোখের পেছনে, হাড়, কোমর ও মাংসপেশিতে প্রচণ্ড ব্যথা।
ত্বকে র্যাশ বা লালচে দাগ: জ্বর আসার ২ থেকে ৫ দিনের মধ্যে সারা শরীরে লালচে অ্যালার্জির মতো র্যাশ হতে পারে।
অন্যান্য লক্ষণ: বমি বমি ভাব, তীব্র মাথাব্যথা, ক্ষুধামান্দ্য এবং অতিরিক্ত ক্লান্তি।
সতর্কতা (ডেঙ্গু হেমোরেজিক ফিভার): যদি মাড়ি কিংবা নাক দিয়ে রক্ত পড়ে, রক্ত বমি হয়, পেটে তীব্র ব্যথা হয় কিংবা প্লাটিলেট দ্রুত কমে যায়, তবে বুঝতে হবে রোগটি মারাত্মক রূপ নিয়েছে। একে ডেঙ্গু শক সিনড্রোম বলা হয়। দ্রুত চিকিৎসা না পেলে এই অবস্থা রোগীর মৃত্যুর কারণ হতে পারে।
যেসব টেস্ট করা হয় ডেঙ্গু সন্দেহ হলে সাধারণত জ্বরের স্থায়িত্ব বা কততম দিন চলছে, তার ওপর ভিত্তি করে প্রধান ৩টি পরীক্ষা করা হয়।
জ্বরের প্রথম থেকে তৃতীয় দিনের মধ্যে এই পরীক্ষা করা সবচেয়ে ভালো। এটি রক্তে ডেঙ্গু ভাইরাসের প্রোটিন বা উপস্থিতি সরাসরি শনাক্ত করে। জ্বর আসার শুরুতে ডেঙ্গু নিশ্চিত হওয়ার জন্য এটি সবচেয়ে নির্ভরযোগ্য পরীক্ষা।
জ্বরের প্রথম দিন থেকে এটি করা যায় এবং চিকিৎসকের পরামর্শে ১ থেকে ২ দিন পরপর এটি পুনরায় করতে হতে পারে।
এই পরীক্ষার মাধ্যমে দেখা হয় প্লাটিলেটের সংখ্যা। সাধারণ মানুষের রক্তে থাকে দেড় লাখ থেকে সাড়ে চার লাখ প্লাটিলেট। এটি দ্রুত নেমে যাচ্ছে কি না, তা ট্র্যাক করা হয় এই পরীক্ষায়। এ ছাড়া দেখা হয় প্যাকড সেল ভলিউম বা পিসিভি। রক্তে পানিশূন্যতা বা রক্ত কতটা ঘন হচ্ছে, তা বুঝতে এটি সাহায্য করে। হেমাটোক্রিট বেড়ে যাওয়া ডেঙ্গুর একটি বিপজ্জনক লক্ষণ।
সাধারণত জ্বর আসার ৫ থেকে ৭ দিন পর এই পরীক্ষা করা হয়। শরীর ডেঙ্গু ভাইরাসের বিরুদ্ধে কোনো প্রতিরোধ ব্যবস্থা বা অ্যান্টিবডি তৈরি করেছে কি না, তা দেখার জন্য এ পরীক্ষা করা হয়। আইজিএম পজিটিভ মানে ডেঙ্গু সংক্রমণ রয়েছে। আইজিজি পজিটিভ মানে অতীতে কখনো ডেঙ্গু হয়েছিল অথবা এটি সংক্রমণের শেষের দিক।
চিকিৎসকের পরামর্শ ও পরীক্ষা: জ্বর আসার প্রথম দু-এক দিনেই চিকিৎসকের শরণাপন্ন হওয়া এবং পরামর্শ অনুযায়ী রক্তের এনএস১ পরীক্ষা করতে হবে। মনগড়া ওষুধ খাওয়া যাবে না।
ব্যথানাশক ওষুধ নিষিদ্ধ: ডেঙ্গু জ্বরে চিকিৎসকের পরামর্শে শুধু প্যারাসিটামল খাওয়া যেতে পারে। এর বাইরে কোনো ব্যথানাশক ওষুধ খাওয়া যাবে না। এগুলো রক্তপাত বাড়িয়ে রোগীকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে।
প্রচুর তরল খাবার খাওয়া: ডেঙ্গু রোগীর শরীরে পানিশূন্যতা রোধ করা বড় চ্যালেঞ্জ। তাই রোগীকে বেশি করে পানি, খাওয়ার স্যালাইন, ডাবের পানি, তাজা ফলের রস এবং স্যুপ খাওয়াতে হবে।
পর্যাপ্ত বিশ্রাম: রোগীকে সম্পূর্ণ বিশ্রামে এবং মশারির ভেতরে থাকতে হবে। কোনো ধরনের শারীরিক পরিশ্রম করা যাবে না।
আমাদের করণীয় ডেঙ্গু প্রতিকারের চেয়ে প্রতিরোধ জরুরি। এ জন্য প্রয়োজন ব্যক্তিগত
ও সামাজিক স্তরে সমন্বিত সচেতনতা।

ডা. কাকলী হালদার, সহকারী অধ্যাপক, মাইক্রোবায়োলজি বিভাগ,ঢাকা মেডিকেল কলেজ

বিশ্বজুড়ে তরুণী ও কম বয়সী নারীদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিসের প্রকোপ নজিরবিহীনভাবে বাড়ছে বলে সতর্ক করেছেন চিকিৎসকেরা। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, বয়স্কদের তুলনায় তরুণীদের মধ্যে রোগটি অনেক দ্রুত ছড়িয়ে পড়ছে। আরও উদ্বেগের বিষয় হলো, কম বয়সে টাইপ-২ ডায়াবেটিস হলে তা অত্যন্ত দ্রুত...
৩ ঘণ্টা আগে
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যু নেই। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে ৯২ জন এবং হামের উপসর্গে মোট ৫৫৬ জনের মৃত্যু হয়েছে।
৩ ঘণ্টা আগে
বিশ্বজুড়ে জনপ্রিয় পানীয়ের নাম চা। সম্প্রতি চীনের অ্যাগ্রিকালচারাল সায়েন্সেসের অন্তর্গত টি রিসার্চ ইনস্টিটিউটের গবেষক মিংচুয়ান ইয়াং ও লি ঝৌ-এর দল ‘বেভারেজ প্ল্যান্ট রিসার্চ’ জার্নালে চা নিয়ে একটি বিস্তারিত গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছেন। সেখানে উঠে এসেছে কীভাবে চা আমাদের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্যের...
৮ ঘণ্টা আগে
চোখ শুধু দেখার অঙ্গ নয়, এটি পৃথিবীর সঙ্গে আমাদের অনুভূতি, অভিজ্ঞতা আর সম্পর্ক গড়ে তোলার শক্তিশালী মাধ্যম। অথচ দৈনন্দিন ব্যস্ত জীবনে আমরা চোখের যত্ন নেওয়ার কথাই সবচেয়ে কম ভাবি। যতক্ষণ না চোখের নজর ঝাপসা হয়ে আসে কিংবা কাছের কিছু পড়তে হাত অজান্তেই দূরে সরে যায়, ততক্ষণ চোখের গুরুত্ব যেন আমাদের.....
৯ ঘণ্টা আগে