বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালন করেছে স্কয়ার হাসপাতাল। এ উপলক্ষে এই বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রে গতকাল বৃহস্পতিবার বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
প্রতিবছর ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালন করা হয়। ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেন্টাল হেলথ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে যৌথভাবে এই দিবস ৭৫ বছর ধরে পালন করা হচ্ছে।
এবারের বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের প্রতিপাদ্য ‘কর্মস্থলে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়ার সময় এখনই’। সারা পৃথিবী জুড়ে অনেক দেশ, সংগঠন ও সংস্থা দিবসটি পালন করছে।
দিবসটি পালনের প্রধান উদ্দেশ্য হচ্ছে, সাধারণ মানুষের মধ্যে মানসিক রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। মানুষের মধ্যে মানসিক রোগ সম্পর্কে বিভিন্ন ভুল ধারণা ও অজ্ঞতা রয়েছে। এ ধরনের সচেতনতামূলক অনুষ্ঠান, এ সব সমস্যা কমাতে সহায়তা করবে।
স্কয়ার হাসপাতাল গতকাল শোভাযাত্রা, সিএমই এবং সর্বস্তরের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে আলোচনা ও মতবিনিময় সভা করেছে। সভায় বক্তারা কর্মক্ষেত্রে মানসিক সমস্যার বিষয়টি বিশেষ করে গুরুত্ব দেন। বক্তারা মনে করেন, কোনো প্রতিষ্ঠানে কর্মকর্তা কর্মচারী সবার মাঝে যদি মানসিক প্রশান্তি থাকে, তবে সে প্রতিষ্ঠানে সেবা প্রদান মানসম্মত হবে।

দেশে রোবোটিক সার্জারি চালু হওয়া চিকিৎসার জন্য বিদেশমুখী প্রবণতা কমাতে ভূমিকা রাখতে পারে। তাঁর মতে, বিদেশে চিকিৎসা নেওয়ার অন্যতম কারণ দেশের চিকিৎসাব্যবস্থার প্রতি মানুষের আস্থার ঘাটতি। তাই দেশের চিকিৎসাসেবার সক্ষমতা ও অর্জনগুলো মানুষের সামনে তুলে ধরার প্রয়োজন রয়েছে...
৩ ঘণ্টা আগে
গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১৪২, দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১৩৮ ও ঢাকার দুই সিটি করপোরেশনের বাইরে ২৯৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ১২১, চট্টগ্রামে ১৩৯, খুলনায় ২৪৬, ময়মনসিংহে ৮৭, রাজশাহীতে ১১৪ ও রংপুরে ৩৪ জন
৪ ঘণ্টা আগে
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১০ এপ্রিল থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ও হামের উপসর্গ নিয়ে মোট ৯৭৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ৮৮০ জন মারা গেছে আর হামে মারা গেছে ৯৯ জন।
৪ ঘণ্টা আগে
তরুণদের প্রায় ৮০ শতাংশের শরীরে এমন একটি স্বাস্থ্যঝুঁকির লক্ষণ রয়েছে, যা ভবিষ্যতে হৃদরোগসহ গুরুতর জটিলতার কারণ হতে পারে। অথচ তাঁদের অধিকাংশই এই বিষয়ে সচেতন নন। যুক্তরাষ্ট্রের বোস্টনের গবেষকদের এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।
১ দিন আগে