মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করতে এবং তা ধরে রাখতে মস্তিষ্কের কিছু বিশেষ ব্যায়াম কাজে দেয়। স্মৃতিশক্তির খেলা, নতুন দক্ষতা শেখা, শব্দজট মেলানো, এমনকি ভিডিও গেমও এ ক্ষেত্রে সহায়ক।
মেডিটেশন
মেডিটেশনের মাধ্যমে মনকে শান্ত ও নিয়ন্ত্রণ করা যায়। ন্যাশনাল সেন্টার ফর কমপ্লিমেন্টারি অ্যান্ড ইন্টিগ্রেটিভ হেলথের তথ্য অনুযায়ী এবং গবেষণায় দেখা গেছে, মেডিটেশন মস্তিষ্কের গঠন এবং কার্যকারিতার ওপর ইতিবাচক প্রভাব ফেলে।
খেলা
কার্ড বা বোর্ড গেম; যেমন লুডু, দাবা খেললে মস্তিষ্কের বিভিন্ন অংশ সক্রিয় থাকে। বয়স্ক ব্যক্তিদের জন্য এ ধরনের খেলা মানসিক চাপ ধীর করতে সাহায্য করে। তাই খেলা শুধু সময় কাটিয়ে আনন্দ পেতে নয়, এটি সামাজিক মেলামেশার সুযোগও দেয়, যা মানসিক সুস্থতার জন্য গুরুত্বপূর্ণ।
ব্রেন ট্রেনিং গেম
ব্রেন ট্রেনিং গেম মস্তিষ্ককে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি করে। এগুলো খেলতে খেলতে আমরা স্বাভাবিকভাবে প্যাটার্ন চিনে নেওয়ার ক্ষমতা, সমস্যা সমাধানের দক্ষতা এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বৃদ্ধি করি।
সামাজিক মেলামেশা
বন্ধু বা পরিবারের সঙ্গে সময় কাটানো মস্তিষ্ককে সক্রিয় রাখে। আলোচনা করা, খেলাধুলায় অংশ নেওয়া বা সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ মস্তিষ্কের কর্মক্ষমতা বজায় রাখতে সাহায্য করে।
নতুন দক্ষতা শেখা
নতুন নতুন দক্ষতা অর্জন; যেমন ছবি আঁকা, ফটোগ্রাফি, বুননের কাজ বা অন্য কোনো হস্তশিল্প মস্তিষ্কের জন্য চ্যালেঞ্জ। এটি স্মৃতিশক্তি বৃদ্ধি করে এবং মানসিক সতেজতা বজায় রাখে।
সূত্র: মেডিকেল নিউজ টুডে

হাম রোগ মহামারি আকার ধারণ করবে বলে আশঙ্কা প্রকাশ করে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, টিকা সংগ্রহে জরুরি ভিত্তিতে ৬০৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এবং দ্রুত টিকা আনার প্রক্রিয়া চলছে। পাশাপাশি বিভাগীয় শহরগুলোতে আইসিইউ সুবিধা চালু ও সম্প্রসারণের উদ্যোগ...
১৭ ঘণ্টা আগে
ক্ষোভ প্রকাশ করে তিনি বলেছেন, ‘১১ দিনে ৩৩ জন শিশু মারা গেছে, অথচ ভেন্টিলেটরের সংকটের বিষয়টি আগে জানানো হয়নি। আমি ফোন করার পরও হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি অস্বীকার করেছে। পরে প্রতিবেদনে...
১৭ ঘণ্টা আগে
দেশের বেসরকারি মেডিকেল কলেজগুলোর ফাইল পর্যালোচনা করে গুরুতর অনিয়মের চিত্র তুলে ধরেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। আজ শনিবার ছুটির দিনেও দুপুরে সচিবালয়ে গিয়ে নিজ দপ্তরে বসে এক ভিডিও বার্তায় তিনি বলেন, “কিছু প্রতিষ্ঠান ‘শিক্ষাপ্রতিষ্ঠানের’ পরিবর্তে ‘ব্যবসায়িক প্রতিষ্ঠানের’...
১৮ ঘণ্টা আগে
চিকিৎসাবিজ্ঞানের ইতিহাসে অন্যতম বড় বিপ্লব ছিল অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিমাইক্রোবিয়াল ওষুধের আবিষ্কার। একসময় যে সামান্য সংক্রমণে মানুষ মৃত্যুবরণ করত, এই ওষুধগুলো তা তুড়ি মেরে উড়িয়ে দিয়েছিল। কিন্তু আজ সেই আশীর্বাদই অভিশাপে পরিণত হতে চলেছে। অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স কিংবা এএমআর বা ওষুধের....
১ দিন আগে