স্বাদে অতুলনীয় শীতের সবজি ফুলকপি। এই সবজির পুষ্টিগুণও অনেক। হৃদ্রোগ, ক্যানসারসহ জটিল কিছু রোগের বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করে ফুলকপিতে থাকা খনিজ।
ফুলকপির পুষ্টি উপাদান
খনিজ পদার্থে সমৃদ্ধ ফুলকপিতে ক্যালরির পরিমাণ খুবই কম। ১ কাপ ফুলকপিতে থাকে ২৭ ক্যালরি ও ২ গ্রাম আঁশ। পাশাপাশি দৈনন্দিন চাহিদার ৫৮ শতাংশ ভিটামিন সি, ১৪ শতাংশ ভিটামিন কে, ১২ শতাংশ ভিটামিন বি৬, ১৫ শতাংশ ফোলেট, ১৪ শতাংশ প্যান্টোথেনিক অ্যাসিড, ৭ শতাংশ পটাশিয়াম, ৯ শতাংশ ম্যাংগানিজ, ৪ শতাংশ ম্যাগনেশিয়াম ও ৪ শতাংশ ফসফরাস মেলে এক কাপ ফুলকপি থেকে।
ফুলকপি খাওয়ার উপকারিতা
» ফুলকপিতে উল্লেখযোগ্য পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে। এটি প্রদাহ কমানোসহ বিভিন্ন দীর্ঘস্থায়ী রোগের বিরুদ্ধে সুরক্ষার জন্য উপকারী।
» ফুলকপিতে প্রচুর পরিমাণে আঁশ থাকে বলে এটি হজমে সহায়তা ও কোষ্ঠকাঠিন্য দূর করে।
» এতে থাকা সালফোরাফেন কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে।
» এটি ধমনিতে চর্বি জমতে বাধা দেয়। ফলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে।
» কম ক্যালরি ও বেশি আঁশ এবং পানির পরিমাণ বেশি থাকায় ফুলকপি ওজন নিয়ন্ত্রণেও সাহায্য করে।
» ফুলকপি কোলিনের ভালো উৎস। কোলিন শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধে কাজ করে।

বাংলাদেশের প্রাথমিক স্বাস্থ্যসেবায় দীর্ঘমেয়াদি কিডনি রোগ দ্রুত শনাক্ত, নির্ণয় এবং চিকিৎসা ব্যবস্থাপনার জন্য একটি জাতীয় চিকিৎসা প্রটোকল তৈরি করা হয়েছে। যা দেশের প্রাথমিক স্বাস্থ্যব্যবস্থায় কিডনি রোগ শনাক্ত ও ব্যবস্থাপনার জন্য মানসম্মত নির্দেশনা হিসেবে কাজ করবে। বিশ্ব কিডনি দিবস উপলক্ষে স্বাস্থ্য অধিদ
৪ ঘণ্টা আগে
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) পদে অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি ঢাকা মেডিকেল কলেজের ইউরোলজি বিভাগের অধ্যাপক...
২ দিন আগে
দেশে সরকারি চিকিৎসকদের ৭৫ শতাংশই শহরে এবং বাকি ২৫ শতাংশ গ্রামে সেবা দেন। নার্স, স্বাস্থ্যকর্মীসহ স্বাস্থ্য খাতের অন্যান্য জনবলের চিত্রও অনেকটা একই। অথচ দেশের জনসংখ্যার মাত্র ৩৮ শতাংশের বসবাস শহরে। আবার চিকিৎসকের সঙ্গে অন্যান্য স্বাস্থ্য জনবলের অনুপাতও ঠিক নেই।
৪ দিন আগে
বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় ১৭ শতাংশ কিডনি রোগে আক্রান্ত। এ সংখ্যা ২ কোটির বেশি হতে পারে। প্রতিবছর এই সংখ্যা বাড়ছে। পবিত্র রমজান মাসে কিডনি রোগীরা রোজা রাখার সময় সমস্যা অনুভব করলে অবশ্যই তাঁদের চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
৫ দিন আগে