কায়িক পরিশ্রমবিহীন বা অতিনগণ্য শারীরিক পরিশ্রমের জন্য দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সমস্যা, যেমন হৃদ্রোগ, ডায়াবেটিস, নির্দিষ্ট কিছু ক্যানসার, এমনকি মানসিক অসুস্থতাও দেখা দিতে পারে।
শারীরিক পরিশ্রম কম করলে হৃৎপিণ্ডে রক্তপ্রবাহের মাত্রা কমে যেতে থাকে। এ থেকে উচ্চ রক্তচাপ ও হৃদ্রোগের আশঙ্কা বৃদ্ধি পায়। দীর্ঘ সময় বসে বা শুয়ে থাকলে পায়ের ও গ্লুটিয়াল মাংসপেশি দুর্বল এবং নরম হয়ে মাংসপেশি ক্ষয় হয়ে যাওয়ার আশঙ্কা সৃষ্টি হয়। পরিপাকতন্ত্রের কার্যক্ষমতা কমতে থাকে এবং খাদ্য পরিপাকের জন্য প্রয়োজনীয় খাদ্যরস নিঃসরণ কমে যায়। অতিরিক্ত বসে থাকা কোলন, ফুসফুস ও এন্ডোমেট্রিয়াল ক্যানসারের জন্য দায়ী।

প্রতিকার
» বসে কাজ করার ক্ষেত্রে ৩০ মিনিট অন্তর বিরতি নিয়ে হাঁটাচলা করতে হবে।
» বসে কাজ করার সময় সোজা হয়ে বসতে হবে, ঝুঁকে বসা যাবে না। সম্ভব হলে বসে কাজ করার উপযোগী কুশন ব্যবহার করতে হবে।
» লিফটের পরিবর্তে সিঁড়ি ব্যবহার করতে হবে।
» ডেস্ক জবের ক্ষেত্রে সম্ভব হলে স্ট্যান্ডিং ডেস্ক ব্যবহার করতে হবে।
» প্রতিদিন অন্তত আধা ঘণ্টা সময় হাঁটার জন্য বরাদ্দ রাখতে হবে।
» শরীর সার্বিকভাবে সুস্থ রাখতে প্রতিদিন ব্যায়াম করতে হবে।

স্বাধীনতার পর পাঁচ দশকের বেশি সময় ধরে দেশের স্বাস্থ্যব্যবস্থায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। মাতৃ ও শিশুমৃত্যুর হার কমেছে, বেড়েছে গড় আয়ু। তবে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ, জনস্বাস্থ্যের উন্নয়ন এবং স্বাস্থ্যসেবার ব্যবস্থাপনায় রয়েছে সীমাবদ্ধতা।
৩ দিন আগে
শীতকে বিদায় জানিয়ে চলে এসেছে ঋতুরাজ বসন্ত। প্রকৃতিতে ছড়াচ্ছে উষ্ণতা। এই অবস্থায় ঋতু পরিবর্তনজনিত কারণে অনেকেই এখন সর্দি-জ্বরে আক্রান্ত হচ্ছেন। এ ক্ষেত্রে কয়েকটি বিষয় অনুসরণ করলেই রোগীর কষ্ট কিছুটা কমানো সম্ভব।
৪ দিন আগে
প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশ এবং বাংলাদেশ নটর ডেম অ্যালামনাই অব নর্থ আমেরিকার উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য প্যালিয়েটিভ কেয়ার সেনসিটাইজেশন অনুষ্ঠান হয়ে গেল। আজ ১৫ ফেব্রুয়ারি, নটর ডেম ইউনিভার্সিটি বাংলাদেশের সার্বিক সহায়তায় বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়...
৫ দিন আগে
দরজায় কড়া নাড়ছে মাহে রমজান, মুসলিম জাতির জন্য শ্রেষ্ঠ মাস। সুন্দরভাবে সিয়াম সাধনা করতে আগে থেকে মাসটি নিয়ে থাকে অনেক পরিকল্পনা। সেই পরিকল্পনার একটা বড় অংশ হচ্ছে মাহে রমজানের খাওয়াদাওয়া। কীভাবে খাবার খেলে কোনো ধরনের জটিলতা ছাড়াই রোজা রাখা যাবে, সেটা বেশ গুরুত্বপূর্ণ।
৬ দিন আগে