
ফেসবুকে একটি গান পোস্ট করে ক্যাপশনে লেখা হচ্ছে—‘এটি মাইকেল জ্যাকসনের বিখ্যাত গান যেটা ইহুদিরা প্রকাশ হতে দেয়নি।’
সুফি ভয়েজ নামে একটি ফেসবুক গ্রুপ থেকে পোস্টটি প্রায় ৪০ হাজারবার শেয়ার করা হয়েছে। রিঅ্যাক্ট এসেছে ১৩ হাজার।
ইমু নামের ফেসবুক পেজ থেকে গানটি ১৫ হাজারবার দেখা হয়েছে। মো. শাহীন নামের ফেসবুক আইডি থেকে গানটি ১ লাখেরও বেশিবার দেখা হয়েছে। এ ছাড়া কয়েক শ ফেসবুক গ্রুপ ও পেজে গানটিকে মাইকেল জ্যাকসনের অপ্রকাশিত গান দাবিতে পোস্ট করতে দেখা গেছে। কয়েক হাজার আইডিতে এই তথ্য শেয়ার করা হয়েছে।
ফ্যাক্টচেক
বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীদের অনেকেই গানটিকে মাইকেল জ্যাকসনের গাওয়া বলে দাবি করে আসছেন কয়েক বছর থেকেই। ২০১৮ সাল থেকেই এ রকম পোস্ট ফেসবুক দেখা যাচ্ছে।
গানটির কথার (লিরিক) সূত্র ধরে অনুসন্ধান করলে ইউটিউবে ২০১২ সালের ৩০ জুলাই ‘অ্যাওয়েকেনিং মিউজিক’ নামের ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়।
সংগীতভিত্তিক এ ইউটিউব চ্যানেল ১২ মিলিয়ন আইডি থেকে সাবস্ক্রাইব করা হয়েছে। ‘ওয়েটিং ফর দ্য কল’ শিরোনামের এ গানকে ইরফান মাক্কির গাওয়া বলে উল্লেখ করা হয়েছে সেখানে। গানটি দেখা হয়েছে ৩৩ লাখবার। এই গান ২০১১ সালে ‘আই বিলিভ’ নামের একটি অডিও অ্যালবামে প্রকাশিত হয়েছিল। ১৩টি গানের ওই অ্যালবামের সংগীতায়োজন করেছিলেন সুইডিশ-লেবানিজ সংগীত শিল্পী মাহের জেইন। অ্যালবামের কাভারে ‘ওয়েটিং ফর দ্য কল’ গানটিকে ১ নম্বর অবস্থানে পাওয়া যায়।
ইরফান মাক্কি একজন পাকিস্তানি বংশোদ্ভূত কানাডীয় শিল্পী ও গীতিকার। ‘ওয়েটিং ফর দ্য কল’ গানটি ওই শিল্পীর কণ্ঠে বিখ্যাত হয়েছে। এই গানে তিনি হজব্রত পালন করার কাব্যিক ইচ্ছা প্রকাশ করেছেন। গানটির কথা পড়তে ক্লিক করুন এখানে।
ক্যাপশনে গানটিকে একই সঙ্গে বিখ্যাত ও অপ্রকাশিত দাবি করা হয়েছে। অপ্রকাশিত গান বিখ্যাত দাবি করাটা একটু ঝামেলারই বই কি!
সিদ্ধান্ত
ফেসবুকে মাইকেল জ্যাকসনের অপ্রকাশিত যে গানটিকে ইহুদিরা প্রকাশ করতে দেয়নি বলে দাবি করা হচ্ছে, তা মূলত পাকিস্তানি বংশোদ্ভূত কানাডীয় শিল্পী ইরফান মাক্কির গাওয়া। গানটি ২০১১ সালে তাঁর আই বিলিভ অ্যালবামে প্রকাশিত হয়েছিল।

প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে অনেকেরই এক কাপ চা বা কফি পানের অভ্যাস রয়েছে। চা বা কফি ছাড়া তাদের শরীর-মন যেন ঠিকভাবে কাজই করে না! কিন্তু এ ধরনের উত্তেজক পানীয় ঘুম থেকে উঠেই পান করা কতটা স্বাস্থ্যকর?
১ ঘণ্টা আগে
ইন্টারনেটের জগতে রহস্যময় এক নাম প্রায়ই ফিরে আসে বুলগেরিয়ার রহস্যময় নারী ও তথাকথিত ‘ভবিষ্যৎদ্রষ্টা’—বাবা ভাঙ্গা। বুলগেরিয়ান ভাষায় ‘বাবা’ শব্দটির অর্থ ‘বয়স্ক নারী’ বা ‘দাদি’। এটি স্নেহ ও সম্মানের সঙ্গে বয়স্ক নারীর সম্বোধনে ব্যবহৃত হয়। কেউ বলেন, তিনি অলৌকিক ক্ষমতার অধিকারী ছিলেন, কেউ আবার মনে করেন
২ দিন আগে
‘পাইলট খোঁজার নামে মার্কিন বাহিনী ইরানে প্রবেশ’-এর দৃশ্য দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওটির ক্যাপশনে দাবি করা হচ্ছে, ইরানের ভেতরে প্রবেশ করে নিখোঁজ মার্কিন পাইলটকে উদ্ধারের অভিযান চালাচ্ছে মার্কিন বাহিনী। চলমান ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার প্রেক্ষাপটে এমন দাবি দ্রুতই ব্যব
৩ দিন আগে
‘ইসরায়েলের পার্লামেন্টে নেতানিয়াহুর উপর হামলা’ ক্যাপশনে Nizam Uddin নামের একটি অ্যাকাউন্ট থেকে আলোচিত দাবিতে ৬ এপ্রিল দিবাগত রাত ১টার দিকে একটি পোস্ট করা হয়।
৩ দিন আগে