গত কয়েক ঘণ্টায় ফেসবুকে একটি ছবি ছড়িয়ে পড়েছে। ছবিতে দেখা যাচ্ছে কোনো একটি জায়গায় এক ব্যক্তি শুয়ে আছেন। ওই ব্যক্তির পরনে কালো জ্যাকেট ও জিনস প্যান্ট। মাথার কাছে একটি ট্রলি।
ফেসবুকে কয়েক হাজার আইডি থেকে ছবিটি পোস্ট করতে দেখা গেছে, যেখানে দাবি করা হচ্ছে সদ্য পদত্যাগ করা তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসানের দুবাই বিমানবন্দরে তোলা ছবি এটি।
ফ্যাক্টচেক
গতকাল (১১ ডিসেম্বর) দুরবিন নামের একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত ভিডিওতে প্রচ্ছদ ছবি (থাম্বনেইল) হিসেবে এই ছবি ব্যবহার করা হয়।
এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ১৮ ঘণ্টায় ৩ লাখের বেশিবার ভিডিওটি দেখা হয়েছে। ভিডিওতে ব্যবহার করা থাম্বলেইনটিই ফেসবুকে ভাইরাল হয়েছে।
রিভার্স ইমেজ সার্চে পদ্ধতিতে অনুসন্ধান করে জানা যায়, ছবিটি মুরাদ হাসানের নয়। ছবি কেনাবেচার ওয়েবসাইট শাটারস্টকে থাইল্যান্ডের ফটোগ্রাফার চানিয়ানুচ ওয়ানাসিনলাপিনের আইডিতে ছবিটি পাওয়া যায়।
ওই ওয়েবসাইটে ছবিটির একটি আইডি নম্বরও আছে—৬৯৫৭৩৩০২৯। ফ্লাইট দেরি হওয়ার কারণে যাত্রীর অবস্থার বর্ণনা করার ‘কনসেপ্ট’ হিসেবে ছবিটি তোলা হয়। অর্থাৎ, এটি পরিকল্পিত ফটোগ্রাফি।
শাটারস্টকে ওই ছবি বেশ আগে আপলোড করা হয়। ফলে এটি সাম্প্রতিক কোনো ছবি নয়, মুরাদ হাসানের তো নয়ই।
মুরাদ হাসান সম্প্রতি দেশ ছাড়লে তাঁর অন্য আরেকটি ছবি ভাইরাল হয়। সেটিও পুরোনো ছবি। আজকের পত্রিকা ফ্যাক্টচেক বিভাগে প্রকাশিত প্রতিবেদনটি পড়ুন এখানে।
সম্প্রতি বিতর্কের মুখে পদত্যাগ করা মুরাদ হাসানকে নিয়ে জনমনে প্রবল আগ্রহ থাকলেও পুরোনো বা ভিন্ন বিষয়ের ছবি প্রচার করে তাঁর অবস্থা বর্ণনা করা একরকমের সাইবার অপরাধ।
সিদ্ধান্ত
দুবাই বিমানবন্দরে মুরাদ হাসান শুয়ে আছেন, ফেসবুকে এই দাবিতে যে ছবিটি ভাইরাল হয়েছে, সেটি তাঁর ছবি নয়। এটি একজন থাই ফটোগ্রাফারের তোলা পুরোনো ছবি।

‘সংবিধানের ৬৭ (১) অনুচ্ছেদ অনুযায়ী ঢাকা-৮ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের সংসদ সদস্য পদ বিলুপ্ত ঘোষণা করে ঢাকা-০৮ আসন শূন্য ঘোষণা করা হয়েছে’—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে।
৩ ঘণ্টা আগে
নেপালে দুর্যোগের তিন দিন পর ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
৭ ঘণ্টা আগে
‘ফরিদপুরে নেশার টাকা না দেওয়ায় মাকে কুপিয়ে হত্যা করল ছেলে’—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ‘DTV’ নামের একটি ফেসবুক পেজে শেয়ার করা ভিডিওটি ইতিমধ্যে এক লাখের বেশি বার দেখা হয়েছে। পোস্টটিতে হাজারের বেশি রিঅ্যাকশন ও কমেন্ট রয়েছে।
১ দিন আগে
বাংলাদেশে এক হিন্দু নারী শিক্ষকের ওপর ইসলামপন্থীরা হামলা করেছে—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ‘Vikas Pokhariyal’ নামের একটি ভেরিফায়েড এক্স অ্যাকাউন্ট থেকে ৩১ আগস্ট সকাল ১০টায় ভিডিওটি পোস্ট করা হয়। প্রচারিত ভিডিওটিতে প্রায় ৫ হাজার রিয়েকশন, ২৮৭ কমেন্ট ও ২ হাজার ২০০ রি
২ দিন আগে