বলিউড নায়িকা ক্যাটরিনার ছবি ফেসবুকে পোস্ট করে দাবি করা হচ্ছে, তিনি ইসলাম গ্রহণ করেছেন। ভারতের মাজার সফরের দুটি পুরোনো ছবি দিয়ে দাবি করা হয় বলিউড তারকা ক্যাটরিনা কাইফ ইসলাম গ্রহণ করেছেন।
গত ১৯ মার্চ ফেসবুকে আবু বকর সিদ্দিক নামের আইডি থেকে বলিউড তারকা ক্যাটরিনা কাইফের দুটি ছবি দিয়ে এই দাবি করা হয়।
পোস্টে যুক্ত করা ক্যাটরিনার প্রথম ছবিটি ২০১৩ সালে উত্তর প্রদেশে অবস্থিত সলিম চিস্তি দরবার জিয়ারতের সময়ের। নিজের আসন্ন সিনেমার সফলতার জন্যে উত্তরপ্রদেশের ফতেহপুর সিক্রির এই দরগায় ক্যাটরিনা এসেছিলেন। ভারতের জনপ্রিয় গণমাধ্যম এনডিটিভিতে এ সংক্রান্ত খবর প্রকাশ করা হয়। রিপোর্টে বলা হয়, এখানে তিনি তাঁর ছবির একটি গান চিত্রায়ন করতে চান। এটা ছিল ওই দরবারে ক্যাটরিনার ৫ম সফর।

পরবর্তীতে ২০১৬ সালের ১৩ সেপ্টেম্বর একই দরবার সফর করেন ক্যাটরিনা কাইফ। মূলত তার সিনেমা 'ফিতুর' এর সাফল্য কামনায় পুনরায় সলিম চিস্তির দরবার সফরে আসেন তিনি। সে সফরের ছবিটিকেও উক্ত পোস্টে যুক্ত করা হয়েছে।

বলিউড তারকা ক্যাটরিনার জন্ম ১৯৮৩ সালে হংকং-এ। ব্রিটেনের ব্যবসায়ী ক্যাটরিনার পিতা মোহাম্মদ কাইফ একজন কাশ্মীরি মুসলিম। তবে তার মা খ্রিস্টান ধর্মের অনুসারী ছিলেন। বাবা মার ডিভোর্স হয়ে যাওয়ায় ক্যাটরিনার তাঁর মা’র কাছেই মানুষ হয়েছেন। আরও ৬ জন বোন ও ১ ভাই- কেউই বাবার স্নেহ পাননি বলে নানা সময় আক্ষেপ ঝরেছে ক্যাটরিনার কন্ঠে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ফুয়েল লোডিংকে ঘিরে ইন্টারনেটে যেসব তথ্য, ফটোকার্ড ও দাবি ছড়িয়ে পড়ছে, তাতে বাস্তবতার চেয়ে কল্পনিক গল্পই বেশি। ২৮ এপ্রিল বাংলাদেশের পারমাণবিক জ্বালানি আছে এমন দেশের তালিকায় যুক্ত হওয়ার ঘটনাটি স্বাভাবিকভাবেই ব্যাপক আলোচনার জন্ম দেয়।
৩ ঘণ্টা আগে
একদিকে জ্বালানি সংকট, গত কয়েক দিন তীব্র গরম, সেই সঙ্গে লোডশেডিং মানুষের জীবন অতিষ্ঠ করে তুলেছে। দিনে-রাতে ঘন ঘন বিদ্যুৎ চলে যাওয়ায় শহর থেকে গ্রাম—সবখানেই এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। এই বাস্তব সংকট এখন নতুন এক সামাজিক বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে, যেখানে প্রতিদিনের রুটিনই এলোমেলো হয়ে যাচ্ছে বিদ্যুতের
২ দিন আগে
‘শেখ হাসিনার চেয়ে ভালো সার্ভিস (সেবা), বিশ্বাস করেন আল্লাহর কসম, বাংলাদেশে কেউ দিতে পারবে না। হাসিনার যে সার্ভিস, ও মাই গড’—ব্যারিস্টার রুমিন ফারহানা এমন বক্তব্য দিয়েছেন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
২ দিন আগে
‘শেখ হাসিনার সাজানো বাংলাদেশ এখন লোডশেডিংয়ে অন্ধকার হয়ে গেছে’—গিয়াসউদ্দিন তাহেরীর এমন বক্তব্য দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে।
৩ দিন আগে