প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে বার্তা দিয়েছেন ভারতীয় কংগ্রেস পার্টির অন্যতম নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী—ফেসবুকে এমন একটি পোস্ট ছড়িয়ে পড়েছে।
১৯ ফেব্রুয়ারি দুপুর ১টা ১৭ মিনিটে ‘শহরের মেয়েদের জগৎ’ নামের একটি ফেসবুক পেজ থেকে ‘বাংলাদেশের নির্বাচন ও তারেক রহমানকে নিয়ে প্রিয়াঙ্কা গান্ধী’ ক্যাপশনে শেয়ার করা ফটোকার্ডটিতে আজ রোববার বিকাল ৪টা ১৫ মিনিট পর্যন্ত ৩ হাজার ৯০০রিয়েকশন পড়েছে। পোস্টটি ৯৯৫ বার শেয়ার হয়েছে এবং এতে ২৯৩ মন্তব্য রয়েছে।
পোস্টটিতে প্রিয়াঙ্কা গান্ধীর উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, ‘বিএনপি মানেই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষার প্রতীক। গণতন্ত্র রক্ষার সংগ্রামে বিএনপি কখনো পিছপা হয়নি, হবেও না। কংগ্রেস বিএনপির পাশে সব সময়ই ছিল এবং ভবিষ্যতেও থাকবে। আমরা চাই, বিএনপি সঠিকভাবে বাংলাদেশকে পরিচালনা করুক। ভারতের কথামতো শেখ হাসিনার মতো গোলামী না করে রাজার মতো বাংলাদেশকে পরিচালনা করবে। এতে করে বাংলাদেশ ভারতের কাছে সম্মান পাবে। কিন্তু মোদির পাতা ফাঁদে পা দিলে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে।’
‘শহরের মেয়েদের জগৎ’ পেজের পোস্টের কমেন্ট যাচাই করে দেখা যায়, বেশির ভাগ মন্তব্যে প্রিয়াঙ্কার নামে প্রচারিত এই বক্তব্যকে ইতিবাচকভাবে দেখা হলেও কেউ কেউ ভিন্নমত জানিয়েছেন। কেউ দাবিকে সমর্থন জানিয়ে লিখেছেন, ‘সঠিক রাজনীতিবিদরা এই কথা বলে।’ আবার আরেক ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘দারুণ পরামর্শ দিয়েছেন, মেনে চলুন।’ কেউ আবার বলেছেন, ‘ফটোকার্ডের সংবাদ বিশ্বাস করা যায় না।’
এই দাবিতে ফেসবুকে পোস্ট আছে—এখানে, এখানে এবং এখানে ।
দাবিটির সত্যতা যাচাইয়ে শুরুতেই প্রচারিত ভাইরাল ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে আজকের পত্রিকার ফ্যাক্টচেক টিম। আলোচিত ফটোকার্ডে প্রিয়াঙ্কা গান্ধীর নামে একটি বার্তার পাশাপাশি তাঁর ছবি রয়েছে। এ ছাড়া ফটোকার্ডটিতে তারেক রহমানের ছবি এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শপথ গ্রহণের একটি ছবিও রয়েছে। তবে কোনো তথ্য সূত্র উল্লেখ নেই।
আলোচিত দাবির বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড ব্যবহার করে খোঁজ করলে জাতীয় গণমাধ্যমে এ সম্পর্কিত কোনো প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি।
অনুসন্ধানে ‘তারেক রহমানকে বিভিন্ন দেশের নেতাদের অভিনন্দন, একসঙ্গে কাজ করার প্রত্যাশা’ শিরোনামে জাতীয় দৈনিক প্রথম আলোর চলতি মাসের ১৪ ফেব্রুয়ারির একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদন থেকে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে দলের চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, ভারত ও পাকিস্তানসহ বিভিন্ন দেশ। এসব দেশের পক্ষ থেকে ভবিষ্যতে একসঙ্গে কাজ করার প্রত্যাশা জানানো হয়েছে।
তবে প্রতিবেদনে ভারতের জাতীয় কংগ্রেস পার্টির নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর শুভেচ্ছা বা বার্তার বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
এ ছাড়া পরবর্তীতেও বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও রাজনীতিবিদেরা বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানালেও প্রিয়াঙ্কা গান্ধী সম্পর্কিত কোনো তথ্য পাওয়া যায়নি।
অনুসন্ধানে প্রিয়াঙ্কা গান্ধীর ভেরিফায়েড ফেসবুক পেজ , ইনস্টাগ্রাম এবং এক্স অ্যাকাউন্ট যাচাই করেও আলোচিত দাবি সম্পর্কিত কোনো পোস্ট পাওয়া যায়নি।
সুতরাং, তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে প্রিয়াঙ্কা গান্ধীর নামে প্রচারিত ফটোকার্ডটি বানোয়াট।

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী তারেক রহমান ‘রাষ্ট্রপতির চেয়ারে’ বসেছিলেন—এমন একটি দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
১০ ঘণ্টা আগে
‘নাটোরে বীর মুক্তিযোদ্ধা মহসিনের ঘরবাড়িতে জামায়াত-শিবিরের পাকিস্তানি বাহিনী আগুন দিয়েছে’—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
১৬ ঘণ্টা আগে
‘কলকাতা বিমানবন্দরের কাছে ১৩৬ বছরের পুরোনো গৌরী জামে মসজিদ বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়েছে’—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। কেউ কেউ ভিডিওটি শেয়ার (১, ২) করে দাবি করেছেন, মন্দির নির্মাণের জন্য মসজিদটি ভেঙে ফেলা হয়েছে।
৩ দিন আগে
মতিঝিল থানা বিএনপির সভাপতি শিবলুর রহমান শিবুকে জনগণ গণপিটুনি দিয়েছে—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ‘Prime New Fanny Bd’ নামের একটি অ্যাকাউন্ট থেকে আলোচিত দাবিতে আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা ২টার দিকে ভিডিওটি শেয়ার করা হয়। শেয়ার করা ভিডিওটির ক্যাপশনে দাবি করা হয়...
৩ দিন আগে