Ajker Patrika

ফ্যাক্টচেক /ফজলুর রহমানকে বিএনপি থেকে বহিষ্কার দাবিতে ছড়ানো প্রেস বিজ্ঞপ্তিটি ভুয়া

ফ্যাক্টচেক ডেস্ক
ফজলুর রহমানকে বিএনপি থেকে বহিষ্কার দাবিতে ছড়ানো প্রেস বিজ্ঞপ্তিটি ভুয়া
বিএনপি থেকে ফজলুর রহমানকে বহিষ্কারের ‘প্রেস বিজ্ঞপ্তি’ দাবিতে পোস্ট। ছবি: স্ক্রিনশট

কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমানকে বিএনপি থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যম একটি প্রেস বিজ্ঞপ্তির ছবি ছড়িয়ে পড়েছে।

ছড়িয়ে পড়া ওই প্রেস বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গসহ নানা অভিযোগ এনে বহিষ্কারের কথা উল্লেখ করা হয়েছে। এটি বিএনপির অফিশিয়াল প্যাডে প্রকাশিত বলেও দাবি করা হয়েছে।

আলোচিত দাবিতে ফেসবুকে পোস্ট আছে এখানে, এখানে

ইনস্টাগ্রামে পোস্ট আছে এখানে

‘Fazlur Rahman MP’ নামের একটি ফেসবুক পেজ থেকে ‘বিএনপি দলকে ইকটু লাগাম টানা উচিত’ ক্যাপশনে ২২ এপ্রিল দিবাগত রাত ১২টা ২২ মিনিটে একটি পোস্ট করা হয়। আলোচিত দাবিতে সম্ভাব্য এটিই প্রথম পোস্ট এবং সবচেয়ে বেশি ছড়িয়েছে। শেয়ার করা ওই পোস্টটিতে আজ (২৫ এপ্রিল) দুপুর ১টা পর্যন্ত প্রায় ২ হাজার ৭০০ রিয়েকশন, ৬৪১টি কমেন্ট ও ১২৮টি শেয়ার রয়েছে।

আজকের পত্রিকার অনুসন্ধান

সংশ্লিষ্ট কি-ওয়ার্ড ব্যবহার করে অনুসন্ধানে দেশীয় কোনো গণমাধ্যমে আলোচিত দাবির পক্ষে কোনো প্রতিবেদন বা তথ্য পাওয়া যায়নি।

দাবিটির সত্যতা যাচাই করতে বিএনপির অফিশিয়াল ফেসবুক পেজে ২৩ এপ্রিল প্রকাশিত একটি পোস্ট পাওয়া যায়। পোস্টে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে উদ্ধৃত করে বলা হয়েছে, ‘আমি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এই মর্মে বিএনপি’র সকল পর্যায়ের নেতাকর্মীসহ সর্বসাধারণের জ্ঞাতার্থে জানাচ্ছি যে, কোন স্বার্থান্বেষী কুচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গত ২০ এপ্রিল ২০২৬ তারিখে একটি প্রেস বিজ্ঞপ্তি পোষ্ট করে। ফেসবুকে পোষ্টকৃত প্রেস বিজ্ঞপ্তিটি সম্পূর্ণরুপে মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত। ভুয়া প্রেস বিজ্ঞপ্তিটি নিম্নে উল্লেখ করা হলো।’

এ ছাড়া ওই পোস্টে আরও বলা হয়, উল্লিখিত প্রেস বিজ্ঞপ্তিটি বিএনপির দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো হয়নি। এটি সম্পূর্ণরুপে বানোয়াট ও ভুয়া। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোষ্টকৃত প্রেস বিজ্ঞপ্তিটির বিষয়ে বিএনপির সব পর্যায়ের নেতা-কর্মীসহ সর্বসাধারণকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হলো।

বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজের পোস্ট। ছবি: স্ক্রিনশট
বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজের পোস্ট। ছবি: স্ক্রিনশট

সিদ্ধান্ত

কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ফজলুর রহমানকে বিএনপি থেকে বহিষ্কারের দাবিতে ছড়িয়ে পড়া সংবাদ বিজ্ঞপ্তিটি ভুয়া।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা [email protected]
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৭ দিনের গণভোট প্রচারণার জন্য ১ কোটি টাকা দেয় বাংলাদেশ ব্যাংক: রিফাত রশিদ

দূরপাল্লার বাসযাত্রায় নতুন ভাড়ার তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

বাংলাদেশসহ ৭৫টি দেশের জন্য মার্কিন অভিবাসী ভিসা স্থগিত

তেলপাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর ওপর হামলা, অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা

জামায়াতকে রাজনৈতিকভাবে নির্মূলে কাজ করতে হবে: মির্জা ফখরুল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত