ফ্রানৎস কাফকার ‘দ্য মেটামরফোসিস’ অবলম্বনে ‘রূপান্তর’ নামের নাটক নিয়ে আসছে প্রাচ্যনাট স্কুল। প্রজ্ঞা তাসনুভা রুবাইয়াতের নির্দেশনায় আজ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে সন্ধ্যা সাড়ে ৬টায় নাটকটি মঞ্চায়ন করবে প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইনের ৪৬তম ব্যাচ।
বাংলাদেশের থিয়েটারের বিস্তারে এবং দক্ষ থিয়েটারকর্মী তৈরিতে দীর্ঘ ২৩ বছর ধরে কাজ করছে প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইন। এই স্কুলের ৬ মাসের পাঠ্যসূচিতে একজন প্রশিক্ষণার্থী থিয়েটারের সব আনুষঙ্গিক বিষয়ে একটি স্পষ্ট ধারণা পায়। রূপান্তর দিয়ে পরিসমাপ্তি ঘটতে যাচ্ছে ৪৬তম ব্যাচের। এতে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চলচ্চিত্র নির্মাতা কামার আহমাদ সাইমন ও মুহাম্মদ কাইউম। নাট্য প্রদর্শনী ছাড়াও আজ মিলনায়তনের বাইরে থাকবে উন্মুক্ত পোস্টার প্রদর্শনী।
রূপান্তর নাটকের গল্পে দেখা যাবে, গ্রেগর সামসা একদিন সকালে ঘুম থেকে উঠে আবিষ্কার করে, সে একটি বিশালাকার, কদর্য, নোংরা পোকায় পরিণত হয়েছে। তার পরিবারের সদস্যরা যখন তাকে এই রূপান্তরিত অবস্থায় দেখে, সেটা মেনে নিতে পারে না এবং গ্রেগর সামসাকে তার ঘরেই আবদ্ধ করে রাখে। ধীরে ধীরে তাকে যেন তার মা-বাবা-বোনের কাছে বোঝা মনে হতে থাকে। একসময় পরিবারের সদস্যদের ভয়, অস্বস্তি ও ঘৃণার পাত্র হয়ে গ্রেগর সামসা মৃত্যুবরণ করে এবং এতে তার পরিবারের সদস্যরা শোকার্ত হওয়ার বদলে বরং যেন হাঁপ ছেড়ে বাঁচে।
নির্দেশক প্রজ্ঞা তাসনুভা রুবাইয়াৎ বলেন, ‘গ্রেগর সামসা ও তার মা-বাবা-বোনের মধ্যে গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত যে আবেগ ও মানসিক টানাপোড়েন, মঞ্চে সেটাকে একটি প্যারালাল ফ্রেমে দেখাতে গিয়ে মস্তিষ্কে ক্রমাগত ঝড় ওঠে, গল্পটা যেন বারবার দর্শকের নিজের গল্প হয়ে ওঠে। ১৯১৫ সালে প্রকাশিত দ্য মেটামরফোসিস ২০২৪ সালে এসে মনে হয় আরও বেশি প্রাসঙ্গিক। কাফকা যেন দিব্যদৃষ্টিতে ভবিষ্যৎ দেখে নিয়েছিলেন।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫