বাংলাদেশের বিজয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে চমৎকার সব ভিডিও উপহার দিয়েছেন নির্মাতারা। বিশেষ করে নজর কেড়েছে ‘আমার বাংলাদেশ’ নামের একটি ভিডিও। মেরিল-রাঁধুনী নিবেদিত ভিডিওটি ১৫ ডিসেম্বর রাত ৮টা ৫৪ মিনিটে একযোগে প্রকাশ করা হয় ১৪টি টিভি চ্যানেল ও সোশ্যাল মিডিয়ায়।
মুক্তির পর দর্শক ‘আমার বাংলাদেশ’-এর প্রশংসা করেছেন। অনলাইনে বিভিন্ন মাধ্যমে এখন পর্যন্ত প্রায় ৩ কোটি মানুষ দেখেছে ‘আমার বাংলাদেশ’। ৫ মিনিট ৫০ সেকেন্ডের ভিডিওতে বাংলাদেশের সৌন্দর্য, মানুষের আতিথেয়তা, উৎসব, সংস্কৃতি, অসাম্প্রদায়িকতা তুলে ধরা হয়েছে।
মেরিল-রাঁধুনীর উদ্যোগে, সান কমিউনিকেশনস লিমিটেডের পরিকল্পনা ও তত্ত্বাবধানে নির্মিত ভিডিওটি পরিচালনা করেছেন মোস্তফা সরয়ার ফারুকী। এটি নির্মাণের উদ্দেশ্য, বাংলাদেশের রূপচিত্র, পর্যটন ও গৌরবকে বিশ্বের সামনে আকর্ষণীয়ভাবে তুলে ধরা।
আমার বাংলাদেশে জুঁই চরিত্রে অভিনয় করেছেন নিদ্রা দে নেহা আর লরা চরিত্রে ব্রিটিশ নাগরিক অ্যালেক্স ডবসন। নেহা বলেন, ‘এটি গতানুগতিক কোনো ট্র্যাভেল ভিডিও নয়, আমাদের দেশ কত সুন্দর, মানুষ কত আন্তরিক তা নতুন করে জানা যাবে ভিডিও দুটি দেখে।’
অ্যালেক্স বলেন, ‘বাংলাদেশে এটাই আমার প্রথম আসা। আমি একজন থিয়েটার কর্মী। কাজটি করতে গিয়ে এ দেশের মানুষ, প্রকৃতির সঙ্গে আমিও মিশে গেছি। বাংলাদেশ ছেড়ে যাওয়ার সময় সত্যিই অনেক কষ্ট হয়েছে।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫