
বগুড়ার ধুনট উপজেলায় স্কুলছাত্রীকে ধর্ষণ ও ভিডিওচিত্র ধারণ করার মামলায় অভিযুক্ত শিক্ষক মুরাদুজ্জামান মকুলের ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষক ও শিক্ষার্থী।
উপজেলা বিএম টিচার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে গতকাল সোমবার দুপুরে উপজেলার প্রধান সড়কে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়। মানববন্ধনে ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।
মানববন্ধন কর্মসূচিতে বিএম টিচার্স অ্যাসোসিয়েশনের সভাপতি প্রভাষক জাহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন অধ্যক্ষ আব্দুস ছালাম, প্রভাষক সাইদুজ্জামান, তোজাম্মেল হক, রাজু আহম্মেদ, জিয়াউল হক, বিউটি রানী, শিরিন আকতার, গোলাম আজম, আমিনুল ইসলাম, মিজানুর রহমান, তপন কুমার দেব প্রমুখ।
মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কারাগারে আটক প্রভাষক মুরাদুজ্জামান মকুলের সর্বোচ্চ শাস্তি ফাঁসির আদেশ দিতে হবে। এতে করে অন্যরা এ রকম অপকর্ম করতে সাহস পাবেন না। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
ধর্ষণ মামলার আসামি মুরাদুজ্জামান মকুল ধুনট উপজেলার শৈলমারি গ্রামের বাসিন্দা। প্রায় এক মাস আগে মুরাদুজ্জামান এক স্কুলছাত্রীকে কৌশলে বাসায় ডেকে নিয়ে জড়িয়ে ধরে মোবাইল ফোনে ছবি তোলেন। সেই ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তিনি ওই ছাত্রীকে ধর্ষণ করেন এবং মোবাইল ফোনে সেটির ভিডিও ধারণ করেন। এ ঘটনায় স্কুলছাত্রীর মা বাদী হয়ে গত ১২ মে থানায় মামলা করেন। ওই দিনই মুরাদুজ্জামানকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তিনি বগুড়া কারাগারে আটক রয়েছেন।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫