‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় প্রশংসিত হওয়ার পর কাজ বেড়েছে আরিফিন শুভর। কয়েক দিন আগে তিনি যুক্ত হয়েছেন মিঠু খানের ‘নীলচক্র’ সিনেমায়। গতকাল জানালেন আরও এক খবর—নতুন ওয়েব সিরিজে অভিনয় করতে যাচ্ছেন তিনি। ‘লহু’ নামের সিরিজটি পরিচালনা করবেন পশ্চিমবঙ্গের নির্মাতা রাহুল মুখার্জি। এতে শুভর নায়িকা হবেন টালিউড অভিনেত্রী সোহিনী সরকার।
গত অক্টোবরে ভারতে যাত্রা শুরু করেছে বাংলাদেশের ওটিটি প্ল্যাটফর্ম চরকি। সে ধারাবাহিকতায় ভারতে চরকি তাদের কনটেন্ট নির্মাণ শুরু করেছে। লহু হতে যাচ্ছে ভারতে চরকির প্রথম নির্মাণ। নভেম্বরের শেষের দিকে শুরু হবে ওয়েব সিরিজটির শুটিং।
আরিফিন শুভ বলেন, ‘অবশ্যই এটা অনেক আনন্দের ও এক্সসাইটমেন্টের বিষয়। শুধু আমার জন্য না, আমাদের যত দর্শক আছেন, তাদের জন্যেও খুশির খবর যে, পশ্চিমবঙ্গে চরকির কাজ শুরু হতে যাচ্ছে। ওয়েব সিরিজটির স্ক্রিপ্ট পড়েছি। পরিচালকের সঙ্গে কয়েক দফায় মিটিং হয়েছে। চরিত্রের মাত্রাটা কেমন, তা বোঝার চেষ্টা করছি।’
সোহিনী সরকার বলেন, ‘আমি ভীষণ আনন্দিত ও আশাবাদী সিরিজটি নিয়ে। কলকাতায় চরকির কাজ শুরু হচ্ছে। এতে আমাদের কাজের ক্ষেত্র ও পরিধি বাড়ল, ভেবেই ভালো লাগছে। লহু ওয়েব সিরিজটির গল্প, প্লট একদম ভিন্ন। আশা করছি, ভারো একটা কাজ হবে।’
লহু সিরিজের পরিচালক রাহুল মুখার্জি এর আগে ‘কিশমিশ’ ও ‘দিলখুশ’ নামে দুটি সিনেমা বানিয়েছেন। দুই সিনেমাতেই চিত্র গ্রহণের দায়িত্বে ছিলেন মধুরা পালিত। আর গান তৈরি করেছিলেন নীলায়ন চট্টোপাধ্যায়। এর পর থেকেই রাহুল-মধুরা-নীলায়ন টিম হিসেবে কাজ করছেন। এই ওয়েব সিরিজেও একসঙ্গে কাজ করবেন তাঁরা। পরিচালক রাহুল বলেন, ‘লহু সিরিজের গল্প পাহাড়ি অঞ্চল ঘিরে। একটা সক্রিয় গোষ্ঠীকে সামলাতে বিশেষ দল পৌঁছে যায় সেখানে। তারপর কী হয়, তা নিয়েই গল্প। দুই দেশের শিল্পীরা মিলে দারুণ কিছু করার আশা আছে।’
আরিফিন শুভ ও সোহিনীর সঙ্গে লহু ওয়েব সিরিজে আরও অভিনয় করবেন রাজনন্দিনী পাল, সৌম্য মুখোপাধ্যায়, শ্যামল চক্রবর্তী, অনুজয় চট্টোপাধ্যায় প্রমুখ।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
১০ দিন আগে
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫