সিলেট জেলার শ্রেষ্ঠ সফল জননী হিসেবে জয়িতা সম্মাননা ‘বেগম রোকেয়া পদক-২০২১’ পেয়েছেন বিশ্বনাথ উপজেলার মোছা. সালেহা বেগম। গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসক এম কাজি এমদাদুল ইসলামের কাছ থেকে তিনি সম্মাননা স্মারক গ্রহণ করেন।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন সিলেট ও মহিলা অধিদপ্তর যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
মোছা. সালেহা বেগম বিশ্বনাথ উপজেলার বেতসান্দি গ্রামের মো. ময়না মিয়ার স্ত্রী। বর্তমানে তাঁরা সিলেট নগরীর ৪ মিতালী রায়নগর রাজবাড়ির বাসিন্দা।
সফল জননী সালেহা বেগমের ৬ সন্তানের ৪ জন ছেলে ও ২ জন মেয়ে। বড় ছেলে চক্ষু বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম (জহির অচিনপুরী) জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে কর্মরত, দ্বিতীয় ছেলে মোহাম্ম্দ ওয়ারিসুল ইসলাম সোনালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার, তৃতীয় ছেলে মো. সিরাজুল ইসলাম শাহজালাল ইসলামী ব্যাংকের ডেপুটি ম্যানেজার, চতুর্থ ছেলে ডা. মো. নজরুল ইসলাম এমআরসিপি পাস করে যুক্তরাজ্যে চিকিৎসক হিসেবে কর্মরত। দুই মেয়ের মধ্যে সাজিয়া সুলতানা শিক্ষক ও রাজিয়া সুলতানা শাহজালাল ইসলামী ব্যাংকের কর্মকর্তা।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫