‘ক্যাম্পাস স্টার’, ‘বাংলার গায়েন’, ‘ইয়াংস্টার’সহ সংগীতবিষয়ক কয়েকটি শো আয়োজন করে সুনাম কুড়িয়েছে আরটিভি। এবার শিশু-কিশোরদের জন্য প্রতিষ্ঠানটি শুরু করতে যাচ্ছে মিউজিক্যাল রিয়েলিটি শো ‘লিটল স্টার’। ৫ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরেরা অংশ নিতে পারবে এ প্রতিযোগিতায়। এরই মধ্যে শুরু হয়েছে নিবন্ধনপ্রক্রিয়া, চলবে ২৫ জুলাই পর্যন্ত।
আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান বলেন, ‘সারা বিশ্বের দিকে তাকালে আমরা যে রকম প্রতিভাবান শিশুদের দেখতে পাই, তার তুলনায় আমাদের শিশুরা কম প্রতিভাবান নয়। বরং সাংস্কৃতিক ক্ষেত্রে আমাদের দেশের শিশুরা অনেক বেশি প্রতিভাবান। লিটল স্টার শুরু করতে যাচ্ছি, যাতে আমাদের শিশু-কিশোরেরা ভবিষ্যতে বাংলা গানের ধারাকে আরও সমৃদ্ধ করতে পারে।’
নিবন্ধনের জন্য একটি বাংলা গান খালি গলায় অথবা একটি বাদ্যযন্ত্রের মাধ্যমে গেয়ে মোবাইলে ভিডিও রেকর্ড করতে হবে। ধারণকৃত ভিডিওটির সঙ্গে নাম, মোবাইল নম্বর, ঠিকানাসহ পাঠাতে হবে [email protected] এই ঠিকানায়।
সারা বাংলাদেশ থেকে বাছাই করা ১০০ জন খুদে সংগীতশিল্পী নিয়ে প্রাথমিক অডিশনের আয়োজন করা হবে। আরটিভির নিজস্ব ইভেন্ট স্টুডিওতে সারা দিনব্যাপী বিচারিক কার্যক্রমের মাধ্যমে সর্বোচ্চ ২৫ জনকে ইয়েস কার্ড দেওয়া হবে। তাদের নিয়েই শুরু হবে মূল রাউন্ড। বিচারক হিসেবে থাকবেন বাংলা গানের কিংবদন্তি শিল্পী ও সংগীত ব্যক্তিত্বরা।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
৫ দিন আগে
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫