
সিলেটের বালাগঞ্জ থানার পাশে পতিত জমিতে বিষমুক্ত সবজি চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন কনস্টেবল মো. সোহেল আহমদ। বাগানে বিভিন্ন ধরনের শাকসবজি চাষ করেছেন তিনি।
সরেজমিন দেখা গেছে, সোহেলের তৈরি করা বাগানে বিভিন্ন প্রজাতির শাকসবজি রয়েছে। সবজি গাছগুলোতে নানা ধরনের সবজি ধরেছে। এর মধ্যে রয়েছে ফুলকপি, করলা, ডাঁটা, লাউ, শিম, মিষ্টি কুমড়া, আলু ইত্যাদি। এ ছাড়া লালশাক, ডাঁটাশাক, ধনেপাতা, মরিচ ইত্যাদিও রয়েছে।
জানতে চাইলে সোহেল আহমদ বলেন, ‘মায়ের কাছ থেকে উৎসাহ পেয়ে সবজি চাষে ঝুঁকি। প্রথমে শখের বশে সৌন্দর্য বর্ধন ও সময় কাটানোর জন্য লাউগাছ লাগাই। পরে ওসি স্যারের উৎসাহ, সহযোগিতা ও পরামর্শে নানা ধরনের সবজির গাছ লাগাই। পরবর্তীকালে এ বাগান সমৃদ্ধ করার ব্যাপারে আমাকে বড় ধরনের সহযোগিতা ও উৎসাহ দেন স্যার।’
বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমা প্রসাদ চক্রবর্তী বলেন, ‘উৎপাদন বৃদ্ধি পেলেও আমাদের কৃষিজমি দিন দিন কমে যাচ্ছে। বাগানে ফুল, ফল, শাকসবজি—সব ধরনের গাছ লাগানোয় আমাদের যেমন অক্সিজেন সরবরাহ করছে, পাশাপাশি বাজারের বিষযুক্ত সবজির পরিবর্তে নিজেদের বাগানের বিষমুক্ত খাবার পাচ্ছি।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
৭ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫