আজ থেকে বাংলাভিশনে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘ফাঁপর’। জাকির হোসেন উজ্জলের রচনায় ধারাবাহিকটি পরিচালনা করেছেন ফরিদুল হাসান।
ঢাকা শহরের একটি মহল্লাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে নাটকটি। যেই মহল্লার কয়েকজন তরুণ-তরুণী নিজেদের বড় করে জাহির করতে নানা ভাবে একে অপরের সঙ্গে ফাঁপরবাজি করে প্রতিনিয়ত। কেউ কারো কাছে হারতে রাজি নয় তারা।
শুরুতেই দেখা যায়, দীর্ঘদিন পরে ইতালি থেকে দেশে ফেরে বদরুল। সঙ্গে চার-পাঁচটি লাগেজ নিয়ে এসেছে সে। এত লাগেজ দেখে মহল্লাবাসীর ধারণা, বদরুলের লাগেজ ভরা ডলার ও ইউরো। আর এ নিয়েই বদলে যেতে শুরু করে মহল্লার পরিবেশ-পরিস্থিতি।
অন্যদিকে, মজনু তার সাবেক প্রেমিকা মিলির কাছে নিজের নতুন প্রেমিকাকে পরিচয় করিয়ে দিয়ে বলে, তার প্রেমিকা একজন জনপ্রিয় অভিনেত্রী। কিন্তু সেটা প্রমাণ করতে গিয়ে বিপাকে পড়ে সে। তৈরি হয় নিত্যনতুন ঝামেলা, আর সেই ঝামেলা মেটাতে হয়রান হয় মজনু। এমনি, নানা হাস্যরসাত্মক ঘটনা নিয়ে এগিয়ে যায় গল্প।
নির্মাতা ফরিদুল হাসান জানান, ‘ফাঁপর নাটকটি সমসাময়িক বিষয় নিয়ে তৈরি হয়েছে। হাস্যরসে গল্প এগিয়ে গেলেও সামাজিক দায়বদ্ধতা থেকে এটিতে কিছু গুরুত্বপূর্ণ বার্তা রয়েছে, যা দর্শকের ভালো লাগবে বলে আশা করি।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫