
কিশোরগঞ্জের তাড়াইলে বঙ্গবন্ধু ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে টুর্নামেন্টের উদ্ভোধন করেন, কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হামিদুল আলম চৌধুরী নিউটন।
আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক ভূঁইয়া মোতাহার। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষক লীগের সভাপতি ইসলাম উদ্দিন ফয়সাল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও দামিহা ইউনিয়নে চেয়ারম্যান একে মাইনুজ্জামান নবাব, রাউতি ইউপির চেয়ারম্যান ইকবাল হোসেন তারিক, আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন ফুলমিয়া, যুক্তরাজ্য প্রবাসী ব্যারিষ্টার গোলাম কবির ভূঁইয়া।
বঙ্গবন্ধু ক্রিকেট টুর্নামেন্টের উদ্যোক্তা সাহিত্যিক ও ছড়াকার ছাদেকুর রহমান রতন বলেন, ‘সবকিছু ঠিকঠাক থাকলে লীগ পর্যায়ের এই ক্রিকেট খেলার ফাইনাল হবে আগামী ১৮ মার্চ। খেলায় মোট ১৪টি অংশ নিচ্ছে এবং প্রতিটি খেলা হবে ১৪ ওভারে। গতকাল শনিবার উদ্বোধনী খেলায় ধ্রুবতারা এবং তাড়াইল ফার্মা নামে দুটি দল অংশ নেয়। আজ রোববার থেকে প্রতিদিন দুটি খেলা হবে। যুব-কিশোরদের স্বচ্ছ বিনোদন ও মানসিক বিকাশ উন্নয়নে খেলাধূলার বিকল্প নাই। তাই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। তবে এতে সহযোগীতা করেছেন নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহফুজুল হক হায়দার।’

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
৩ দিন আগে
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫