স্বাধীনতা কাপে উত্তর বারিধারার বিপক্ষে হোঁচট খেয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। কমলাপুরের টার্ফে আগের ম্যাচে দাপুটে খেলা শেখ জামালকে এই ম্যাচে যেন চেনাই গেল না। গতকাল বুধবারের ম্যাচে বারিধারার বিপক্ষে চেষ্টা করেও কোনো গোল পায়নি তারা। ম্যাচ শেষ হয়েছে গোলশূন্য ড্রয়ে।
দিনের আরেক ম্যাচে বিমানবাহিনীর বিপক্ষে ২-০ গোলে জিতেছে শেখ রাসেল ক্রীড়া চক্র। দলের হয়ে প্রথমার্ধেই জোড়া গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মাচাদো দি সুজা। আগের ম্যাচে উত্তর বারিধারাকে হারিয়েছে শেখ রাসেল। টানা দুই জয়ে সবার আগে স্বাধীনতা কাপের কোয়ার্টার ফাইনালে উঠল ২০১২-১৩ মৌসুমে ঘরোয়া ট্রেবল জয়ীরা। আর ছিটকে গেল বিমানবাহিনী।
কমলাপুরে এদিন শুরু থেকেই ছন্নছাড়া ছিল শেখ জামাল। আক্রমণের চেষ্টাগুলো গোছানো না হওয়ায় প্রতিপক্ষ বারিধারাকে তেমন বিপদেই ফেলতে পারেনি ঢাকার ফুটবলের অন্যতম পরাশক্তিরা। প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও শেখ জামালের পারফরম্যান্স ছিল বেশ সাদামাটা। অথচ আগের ম্যাচে এই দলটিই ৩-০ গোলে হারিয়েছিল বিমান বাহিনীকে। নিষ্প্রভ আক্রমণভাগের কারণে সেদিনের সেই পারফরম্যান্সের ছিটেফোঁটাও দেখা যায়নি গতকাল।
ম্যাচে শেখ জামালের আক্রমণভাগের ব্যর্থতা ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে প্রথমার্ধে বেশ কয়েকবার গোলের কাছাকাছি পৌঁছে গিয়েছিল তারা। যদিও শেষ পর্যন্ত ফিরতে হয়েছে হতাশ হয়ে। দ্বিতীয়ার্ধেও বারিধারা গুটিয়ে থাকা জামালের পরীক্ষা নিয়েছে একাধিকবার। কিন্তু ফরোয়ার্ডদের ব্যর্থতায় গোলের মুখ দেখেনি তারাও।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫