২০১৯ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ সুন্দরী প্রতিযোগিতায় বিজয়ী হয়েছিলেন রাফাহ নানজিবা তোরসা। ওই বছর মিস ওয়ার্ল্ডের আন্তর্জাতিক মঞ্চে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেন তিনি। সম্প্রতি তোরসা অংশ নেন ভারতের লাদাখে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক ফ্যাশন শোয়ে। সেখানে তিনি দলীয়ভাবে বিশ্ব রেকর্ডের ভাগীদার হয়েছেন বিশ্বের সবচেয়ে উঁচু যান চলাচলের উপযোগী সড়কে অনুষ্ঠিত ফ্যাশন শোয়ে অংশ নিয়ে। তোরসার সঙ্গে আরও ১১টি দেশের মডেল অংশ নেন এই আয়োজনে।
ভারতের অন্যতম দর্শনীয় স্থান লাদাখ। সেখানে রয়েছে বিশ্বের সর্বোচ্চ উঁচু যান চলাচলের সড়ক উমলিং লা। ১৯ হাজার ২৪ ফুট উঁচুতে অবস্থিত এই সড়কে সম্প্রতি ভাইব্রেন্ট লাদাখ ফেস্টিভ্যালের অধীনে হয়ে গেল একটি আন্তর্জাতিক ফ্যাশন শো; যেটাকে বিশ্ব রেকর্ডের স্বীকৃতি দিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ। এমন সাফল্যে আনন্দিত এই শোয়ে অংশ নেওয়া একমাত্র বাংলাদেশি মডেল তোরসা।
তোরসা বলেন, ‘গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের মতো এমন একটি জায়গায় বাংলাদেশকে নিয়ে যেতে পেরেছি, এটা আমার জন্য গর্বের।
বিজিএমইএ (বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি) এই আয়োজনে আমাকে অনেক সহযোগিতা করেছে। আমার জানামতে, এবারই প্রথম বাংলাদেশের কোনো মডেল-অভিনেত্রী গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অর্জন করল। তাই ভালো লাগাটা একটু বেশি।’
তোরসা জানিয়েছেন, ফ্যাশন শোয়ে অংশ নেওয়া ১২ জন মডেলকেই আলাদা আলাদা সনদ প্রদান করা হবে; যেটা শিগগির হাতে পাবেন বলে জানান তোরসা। ‘বসুধৈব কুটুম্বকম’ অর্থাৎ ‘এক বিশ্ব এক পরিবার’ এমন স্লোগানে অনুষ্ঠিত এই ফেস্টিভ্যাল আয়োজন করেছিল লাদাখ স্বায়ত্তশাসিত পার্বত্য উন্নয়ন পরিষদ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
১২ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫