ঘুষের লেনদেন আমাদের সমাজে মহামারি আকার ধারণ করেছে। বিভিন্ন অফিস-আদালতে ছোট-বড় প্রায় সব কর্মকর্তা-কর্মচারীর ঘুষ গ্রহণের কথা কারও অজানা নয়। অনেক ধরনের শাস্তিমূলক ব্যবস্থা থাকা সত্ত্বেও ঘুষের প্রচলন কমার নামগন্ধ নেই। বরং তা দিন দিন বেড়েই চলেছে। ইসলামে ঘুষ গ্রহণ কঠিনভাবে নিষিদ্ধ করা হয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ‘তোমরা নিজেদের মধ্যে একে অন্যের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ কোরো না।’ (সুরা বাকারা: ১৮৮)
অন্যায় সুবিধা গ্রহণের জন্য যেকোনো ধরনের সুবিধা ও আর্থিক লেনদেনকেই ঘুষের অন্তর্ভুক্ত করে ইসলাম। তা যে নামেই প্রচলিত থাকুক না কেন। হাদিয়া, বকশিশ, উপরি আয়, অফিস খরচ, চা-নাশতার খরচ—যে নামেই ডাকুন, ইসলামে তা ঘুষ হিসেবেই গণ্য হবে। রাসুল (সা.)-এর দরবারে এক কর্মচারী কিছু সম্পদ এনে (সেখান থেকে কিছু আলাদা করে) বলল, ‘এটা আপনাদের (বায়তুল মাল) সম্পদ আর এটি আমাকে দেওয়া হাদিয়া।’ রাসুলুল্লাহ (সা.) এতে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সে তার মা-বাবার ঘরে বসে থাকল না কেন—তখন সে দেখতে পেত, তাকে কেউ হাদিয়া দেয় কি না?’ (বুখারি)
ঘুষগ্রহীতা নিজের স্বার্থ হাসিলের জন্য যোগ্য ব্যক্তির অধিকার নষ্ট করে। অনেকে ঘুষের বিনিময়ে অন্যায়-অনাচারের অনুমোদন দিয়ে দেয়। মহানবী (সা.) ঘুষের লেনদেনে জড়িত সবাইকে অভিশপ্ত বলেছেন। (মুসলিম) অন্য হাদিসে এসেছে, রাসুল (সা.) বলেছেন, ‘ঘুষদাতা ও গ্রহীতা উভয়েই জাহান্নামি।’ (তাবরানি)
ঘুষের কারণে বড় বড় পদে অযোগ্যরা বসে যাচ্ছে, যা সমাজ ও রাষ্ট্রের জন্য বড় ক্ষতির কারণ। তাই ইসলামে ঘুষের লেনদেন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। ঘুষের মতো অবৈধ আয়ের সঙ্গে জড়িত ব্যক্তিদের ইবাদত কবুল করবেন না আল্লাহ তাআলা। হাদিসে এসেছে, ‘বৈধ আয়ের ইবাদত ছাড়া কোনো ইবাদতই আল্লাহর কাছে পৌঁছানো হবে না।’ (মুসলিম)
লেখক: ইসলামবিষয়ক গবেষক

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫