শরীয়তপুরের জাজিরা থেকে উদ্ধার হওয়া ৫টি বন বিড়াল অবমুক্ত করেছে বন বিভাগ। গত মঙ্গলবার রাত ৮টার দিকে বড় গোপালপুর ইউনিয়নের দেওয়ানকান্দি গ্ৰামের একটি জঙ্গলে ধরা পড়া বন বিড়াল শাবকগুলো অবমুক্ত করেন জাজিরা উপজেলা বন কর্মকর্তা মো. এনামুল হক।
জাজিরা বন বিভাগ কার্যালয় সূত্রে জানা গেছে, বড় গোপালপুর ইউনিয়নের দেওয়ান কান্দি গ্রামের কৃষক লালন মাদবর সকালে গরুর ঘাস কাটতে গিয়ে বনবিড়াল ছানাগুলো দেখতে পান। ধরতে গেলে সেখানে থাকা মা বন বিড়াল ক্ষিপ্ত হয়ে তেড়ে আসে। এরপর লালন চিৎকার করলে লাঠিসোঁটা নিয়ে গ্রামের লোকজন ছুটে আসে। মা বনবিড়ালটি তখন পালিয়ে যায়। এরপর বনবিড়াল শাবকগুলোকে ধরে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা।
পরবর্তীতে খবর পেয়ে উপজেলা বন কর্মকর্তা মো. এনামুল হক সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে কথা বলে রাত ৮টার সময় যেখান থেকে শাবকগুলো নিয়ে আসা হয়েছে এর কাছাকাছি একটি জায়গায় শাবক গুলোকে অবমুক্ত করেন।
জাজিরা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আতিকুর রহমান শাবকগুলোর প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করে সুস্থ আছে বলে মত দেন।
জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান সোহেল বলেন, সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে দ্রুত সময়ের মধ্যে যেখান থেকে উদ্ধার করা হয়েছে সেখানেই শাবকগুলো ছেড়ে দেওয়ার পরামর্শ দেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫