দেশের একমাত্র শিশু-কিশোরদের অনুষ্ঠাননির্ভর টিভি চ্যানেল দুরন্ত টিভি নিয়ে আসছে নতুন ধারাবাহিক নাটক। ‘এলিয়েন’ নামের এ নাটকে দেখা যাবে এক কিশোর গোয়েন্দা ও তার দলের নানা কাণ্ডকীর্তি। নাটকটি লিখেছেন পান্থ শাহরিয়ার, পরিচালনা করেছেন নিয়াজ মাহবুব।
এলিয়েনের গল্পে দেখা যাবে, একটা ছোট্ট ছিমছাম মফস্বল শহর। পাড়ার সব শিশু একসঙ্গে খেলা করে, স্কুলে যায় আবার সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত। এ ছাড়া তাদের আরেকটি প্রধান কাজ হচ্ছে গোয়েন্দাগিরি। এই দলের প্রধান অবাক নামের এক কিশোর। নিজেকে ফেলুদা ভাবতে ভালোবাসে অবাক। তার সঙ্গে একজন তোপসেও আছে। এই তোপসে হচ্ছে তার ছোট ভাই।
অবাক ও তার গোয়েন্দা দল আবিষ্কার করে, একজন অদ্ভুত লোক এই পাড়ায় নতুন এসেছেন। পাড়ার শেষ মাথায় জঙ্গলের পাশে যে বাড়িটা আছে, সেখানে উঠেছেন লোকটা। কৌতূহলী গোয়েন্দা দল খেলা ফেলে প্রায় দিনই উঁকিঝুঁকি দিয়ে লোকটার বাড়ির ভেতরে দেখার চেষ্টা করে। একদিন তারা জানতে পারে, অদ্ভুত লোকের ঘরে আছে এক এলিয়েন! শুরু হয় গোয়েন্দা দলের অভিযান। তারা এলিয়েনকে আবিষ্কার করতে চায়, সত্যিটা জানতে চায়। একসময় তারা মুখোমুখি হয় এক অবাক করা সত্যের।
এলিয়েন নাটকটি দুরন্ত টিভিতে প্রচারিত হবে ২৭ জুন থেকে প্রতিদিন রাত ৮টায়। এতে শিশুশিল্পী চরিত্রে অভিনয় করেছে আব্বান আরাফাত আদ্রিয়ান, অরণ্য বিশ্বাস, শায়ান মাহবুব, মুনিয়া জাহান, বিরল পাল অর্নিল ও নওশীন তাসনিম খান।
এ ছাড়া অন্যান্য চরিত্রে আছেন অনন্ত হিরা, আসমা পাঠান রুম্পা, খালিদ হাসান রুমি, দিলরুবা দোয়েল, আহমেদ গিয়াস, হারুনুর রশীদ, মোহাম্মদ রফিকসহ অনেকে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
১২ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫