বরুড়ার ঝলম ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে দুই তরুণকে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁদের ৭ দিনের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়।
গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে এ অভিযান পরিচালনা করেন বরুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মীর রাশেদুজ্জামান রাশেদ।
সাজাপ্রাপ্ত তরুণেরা হলেন আড্ডা এলাকার শাহেদুর রহমান (২০) ও ফকরুল ইসলাম (২০)।
উল্লেখ্য, গত ২৮ নভেম্বর তৃতীয় ধাপের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই ধাপে বরুড়ার ৯টি ইউপির নির্বাচন অনুষ্ঠিত হলেও ঝলম ইউপির ডেউয়াতলী কেন্দ্র দখলের চেষ্টায় বাধা দিলে ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ও দায়িত্বরত পুলিশের উপপরিদর্শক আহত হন। সহিংসতার কারণে ওই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়। স্থগিত হওয়া কেন্দ্রের ভোটগ্রহণ আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।
বরুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মীর রাশেদুজ্জামান বলেন, আটক দুই তরুণকে জেল ও জরিমানা করা হয়। আগামী বৃহস্পতিবার ডেউয়াতলী স্থগিত কেন্দ্রে সুষ্ঠু নির্বাচনের জন্য যেকোনো ধরনের সহিংসতা এড়াতে এ অভিযান অব্যাহত থাকবে।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫