Ajker Patrika

চার দফা দাবিতে মানববন্ধন

প্রতিনিধি, নোয়াখালী
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২১, ১০: ৪৩
চার দফা দাবিতে  মানববন্ধন

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্সের মেয়াদ হ্রাসের সিদ্ধান্তের প্রতিবাদসহ চার দফা দাবিতে নোয়াখালীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল নোয়াখালী প্রেসক্লাবের সামনে জেলা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের জেলা আহ্বায়ক মোজাম্মেল হক, সদস্যসচিব মো. আব্দুর রাজ্জাক প্রমুখ। বক্তারা বলেন, এক সময় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্স ছিল তিন বছরের। সেটাকে বর্তমান সভাপতি আন্তর্জাতিক মান দেওয়ার জন্য চার বছর করেন। কিন্তু শিক্ষামন্ত্রী পুনরায় এটাকে তিন বছরে নামিয়ে আনার ঘোষণা দিয়েছেন, যা অযৌক্তিক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত