ওয়েব সিরিজ ‘মহানগর’ মুক্তির পর থেকেই এর নতুন সিজন নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। কবে দ্বিতীয় সিজন আসবে, অভিনয়ে কারা থাকবেন, এমনকি দ্বিতীয় সিজন আদৌ আসবে কি না তা নিয়েও শুরু হয় জল্পনা। জল্পনার অবসান ঘটিয়ে কয়েক দিন আগে ওটিটি প্ল্যাটফর্ম হইচই জানায়, আসছে রোজার ঈদেই মুক্তি পাচ্ছে ‘মহানগর-২’। এবার জানা গেল সিরিজটির মুক্তির তারিখ। ২০ এপ্রিল থেকে দেখা যাবে আলোচিত এ ওয়েব সিরিজের নতুন সিজন। অর্থাৎ ঈদের আগেই দর্শক উপভোগ করতে পারবেন ‘মহানগর ২’।
এ সিরিজ দিয়ে দুই বছর পর ওসি হারুন হয়ে পর্দায় ফিরছেন মোশাররফ করিম। মুক্তি উপলক্ষে আজ সন্ধ্যায় সিরিজটির ট্রেলার প্রকাশ করা হবে। কয়েক দিন আগে প্রকাশ পাওয়া সিরিজের টিজারটি নেটিজেনদের মাঝে দারুণ সাড়া ফেলেছে। টিজারে ওসি হারুন মনে করিয়ে দেন দুটো বিষয়—এক. নামটা হচ্ছে হারুন, দুই. হারুন এত সহজে হারে না।
এটাই মহানগর ওয়েব সিরিজের শেষ কিস্তি। ২০২১ সালে রাজধানী ঢাকার পটভূমিতে তৈরি হয়েছিল সিরিজটির প্রথম পর্ব। শাসকের গল্প, শোষিতের গল্প, ক্ষমতায় ওঠার গল্প, ক্ষমতার সঙ্গে পেরে না ওঠার গল্প নিয়েই তৈরি হয়েছে ‘মহানগর-২’।
প্রথম পর্বে মোশাররফ করিম ছাড়াও অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, জাকিয়া বারী মম, শ্যামল মাওলা, নাসির উদ্দিন খান, খায়রুল বাসার প্রমুখ। তবে নতুন সিজনে কারা থাকছেন সে বিষয়ে এখনো কিছু জানানো হয়নি।
প্রথম পর্বের মতো এবারও সিরিজটি পরিচালনা করছেন আশফাক নিপুণ।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫