বেশ কয়েক বছর আগে ‘শ্রাবণ এসেছিল গান হয়ে’ শিরোনামের একটি টেলিফিল্মে অভিনয় করেছিলেন পড়শী। এরপর গত ১০ বছরে বহু নাটকে অভিনয় করার প্রস্তাব পেয়েছেন তিনি। কিন্তু গল্প ও চরিত্র কোনোটাই তাঁর মন ছুঁয়ে যেতে পারেনি। অনেক বছর পর পড়শী মনের মতো গল্প আর চরিত্র পেলেন। অভিনয় করলেন ঈদের একটি নাটকে। নাম ‘মারিয়া ওয়ান পিস’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সাজিন আহমেদ বাবু। নাটকটি আরটিভিতে প্রচারের পর বেশ সাড়া ফেলে। চ্যানেলে প্রচারের পর নাটকটি আরটিভির ইউটিউব চ্যানেলে প্রচার হয়। ৬ মে ইউটিউবে প্রকাশিত এ নাটকটি প্রায় সাত লাখ দর্শক দেখেছেন। পড়শীর অভিনয়ে মুগ্ধ হয়ে প্রশংসা করেছেন। অনেক ভক্তই পড়শীকে অভিনয়ে নিয়মিত হওয়ার অনুরোধ করছেন।
কিন্তু পড়শী কী ভাবছেন? জানতেই কথা হলো তাঁর সঙ্গে। পড়শী বলেন, ‘এত সাড়া পাব, সত্যিই আশা করিনি। কয়েক বছর আগে ডলি সায়ন্তনী আপুর সঙ্গে একটি টেলিফিল্মে অভিনয় করেছিলাম, তাঁর ছোট বোনের চরিত্রে। এরপর অনেক নাটকে কাজের প্রস্তাব পেয়েছি। কিন্তু ভালো লাগেনি গল্প, চরিত্র। আরটিভির সিইও আশিক ভাই বিশেষভাবে অনুরোধ করায় এবার কাজটি করেছি। একটি নাটকের পুরো গল্পটা আমাকে টানতে হবে, এটা নিয়ে একটু ভয়ে ছিলাম। পরিচালক বাবু ভাই আমাকে ভীষণ সহযোগিতা করেছেন। আম্মু সাহস দিয়েছেন। সব মিলিয়ে ভালো যে হয়েছে, তা এখন বুঝতে পারছি।’
অভিনয়ে নিয়মিত হবেন কি না জানতে চাইলে পড়শী বলেন, ‘একটা দুটো করে বেশ কয়েকটি কাজ করে ফেললাম। সিনেমায়ও কাজ করেছি। গল্প আর চরিত্র যদি মনের মতো হয়, তাহলে নিয়মিত অভিনয়ে আপত্তি নেই। অবশ্যই ভালো গল্পে কাজ করার ইচ্ছে আছে। এমন কাজ, যেগুলো অভিনয়ে আমার সিগনেচার হয়ে থাকবে।’
এবার ঈদে ৫টি নাটকে গান গেয়েছেন পড়শী। মহিদুল মাহিম পরিচালিত ‘নসিব’ নাটকে পড়শী গেয়েছেন ‘একটা গল্প শোন’ শিরোনামের নাম। সহশিল্পী ছিলেন আভরাল সাহির। গানটি লিখেছেন এম এ আলম শুভ। ‘হাঙর’ নাটকে গেয়েছেন ‘আকাশ হব তোমার’, গানের কথা, সুর-সংগীত ও দ্বৈতকণ্ঠ দিয়েছেন আভরাল সাহির। জাকারিয়া সৌখিন পরিচালিত ‘ওয়েডিং’ নাটকে আভরাল সাহিরের সঙ্গে জুটি হয়ে গেয়েছেন ‘পারব না’। এটি লিখেছেন রবিউল ইসলাম জীবন। মহিদুল মহিম পরিচালিত ‘প্রিয়জন’ নাটকে পড়শী ও সাগর গেয়েছেন ‘তবে চল বলি এই পৃথিবীটাকে’ শিরোনামের গান। স্নেহাশিস ঘোষের লেখা গানটির সুর করেছেন ইমরান।
‘মারিয়া ওয়ান পিস’ নাটকেও ‘এই প্রথমবার’ গানে কণ্ঠ দিয়েছেন পড়শী। গানের কথা লিখেছেন এম এ আলম শুভ। সুর-সংগীতে আভরাল সাহির।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫